সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুর পৌরমেয়র পদে শপথ নিলেন রুবেল ভাট, দায়িত্ব বুঝে নিবেন বৃহস্পতিবার

রায়পুর পৌরমেয়র পদে শপথ নিলেন রুবেল ভাট, দায়িত্ব বুঝে নিবেন বৃহস্পতিবার

রায়পুর পৌরমেয়র পদে শপথ নিলেন রুবেল ভাট, দায়িত্ব বুঝে নিবেন বৃহস্পতিবার

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার নবনির্বাচিত মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলরদের শপথ পড়ানো হয়েছে। বুধবার (৯ জুন) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান (এনডিসি)।

রায়পুর পৌরসভার মেয়র হিসেবে বৃহস্পতিবার সকালে বর্তমান মেয়র ইসমাঈল হোসেন খোকন থেকে দাযিত্ব বুঝে নিবেন।

নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে বুধবার আরো যারা শপথ নিলেন তাদের মধ্যে রয়েছেন, ১নং ওয়ার্ডে আবু নাছের বাবু, ২নং ওয়ার্ডে মাহবুবুর রহমান রিজভী, ৩নং ওয়ার্ডে মো: ইউছুফ বিএসএস, ৪নং ওয়ার্ডে মো: আনোয়ার হোসেন বাহার, ৫নং ওয়ার্ডে জাকির হোসেন নোমান পাটোয়ারী, ৬নং ওয়ার্ডে মো: আইনুল কবির মনির, ৭নং ওয়ার্ডে মো: মেহেদী হাসান শিশির পাঠান, ৮নং ওয়ার্ডে মো: আবুল হোসেন ও ৯নং ওয়ার্ডে খায়রুল আলম রুবেল প্রধানিয়া।

সংরক্ষিত ১,২,৩নং ওয়ার্ডে নাজমে আরা মনি, ৪,৫,৬ নং ওয়ার্ডে ফেরদৌসী বেগম স্বপ্না ও ৭,৮,৯ নং ওয়ার্ডে শামছুন্নাহার লিলি শপথ গ্রহন করেছেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রায়পুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com