সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর জেলার ৭ ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা

লক্ষ্মীপুর জেলার ৭ ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা

লক্ষ্মীপুর জেলার ৭ ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা

আব্দুর রহমান বিশ্বাস: দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই দফায় লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের ৭ ইউনিয়নসহ ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর। বুধবার নির্বাচন ভবনে  ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ ঘোষণা দেন।

লক্ষ্মীপুরের ৭টি ইউনিয়নের রামগতি উপজেলার  চর গাজী, চর আলেকজান্ডার, চর আব্দুল্লাহ ও বড়খেরী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

এছাড়া কমলনগর উপজেলার চর লরেন্স, চর মাটিন ও চর কাদিরা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী সপ্তাহে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com