সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে বিএনপি’র ১৭০ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

রামগতিতে বিএনপি’র ১৭০ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

রামগতিতে বিএনপি’র ১৭০ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৭০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত শনিবার বিকেলে পৌর আওয়ামী লীগের সভাপতি শাহেদ পারভেজ বাদী হয়ে রামগতি থানায় এ মামলা করেন। আটক জামাল উদ্দিন ও দিদার খন্দকারকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়।

আদালত তাঁদের জেলহাজতে পাঠিয়ে দেন। মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও পৌর কাউন্সিলর দিদার খন্দকারসহ ৫০ জনের নাম উল্লেখ করে আরও ১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় ৫০ জনের নামসহ ১৭০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।

উল্লেখ্য, মহান স্বাধীনতা দিবসে উপজেলার আলেকজান্ডার বাজারে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় এ মামলা করা হয়। আওয়ামী লীগ ও বিএনপির নেতা কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় প্রায় ৪৫ জন আহত হন।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com