সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
স্থানীয় নির্বাচন দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের নেই : আমির খসরু 

স্থানীয় নির্বাচন দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের নেই : আমির খসরু 

স্থানীয় নির্বাচন দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের নেই : আমির খসরু 

নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কেউ বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ক্ষমতা কোন অন্তর্বর্তীকালীন সরকারের নেই। এ সরকারের ক্ষমতা শেখ হাসিনা পালানোর পর থেকে নির্বাচন পর্যন্ত। বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে গিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এর বাইরে তাদের আর কিছু করার ক্ষমতা নেই। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরনের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে এ আয়োজন করা হয়।

তিনি আর বলেন, ১৬ বছর যুদ্ধ করেছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। যখন সময় এসেছে, তখন আমরা দেখতে পাচ্ছি কিছু শক্তি বাংলাদেশের মালিকানায় বিশ্বাস করে না। তাদের বিশ্বাস হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা, ক্ষমতায় থাকা, ক্ষমতা ব্যবহার এবং যতদিন সম্ভব দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনের প্রক্রিয়া পিছিয়ে দেওয়া। যতদিন সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সুযোগ-সুবিধা নিয়ে স্বার্থ আদায় করা। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। সব সংষ্কার না করে নির্বাচন দেওয়া ঠিক হবে না যারা বলছেন তারা তাদেরকে রাজনৈতিক দল হিসেবে মনে করে না। তাদের নিজেদের ওপর আস্থা নেই, যে তারা সংস্কার করে বাংলাদেশের পরিবর্তন করতে পারবে। 

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম, সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশীদ, ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সদস্য নাজিম উদ্দিন আহমেদ, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু ও যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান প্রমুখ।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com