সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদকে কারণ দর্শানো নোটিশ

লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদকে কারণ দর্শানো নোটিশ

লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদকে কারণ দর্শানো নোটিশ

 নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর 

লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ কে এম ফরিদ উদ্দিনকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল। সাংগঠনিক দায়িত্বে থেকে সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করায় তাকে আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

  মঙ্গলবার (২৫ মার্চ) কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। গণমাধ্যমকে চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। নোটিশে বলা হয়, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করছেন বলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।

এমতাবস্থায় সংগঠন বিরোধী এহেন কর্মকান্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হলো।

জানা গেছে, সম্মেলন ছাড়াই গত ১ মার্চ লক্ষ্মীপুরে যুবদলের ১১টি শাখার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।  ঘোষিত কমিটির মধ্যে সদর উপজেলা (পশ্চিম) ও রায়পুর উপজেলা কমিটি নিয়ে যুবদলের একাংশের নেতাকর্মীরা ক্ষোভ ও বিক্ষোভ প্রকাশ করে।

যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিন বিক্ষুব্ধ অংশকে সাথে নিয়ে সংবাদ সম্মেলন করে জেলা কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে অবাঞ্ছিত ঘোষণা করে।  জানতে চাইলে ফরিদ উদ্দিন বলেন, ত্যাগি ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে সদর উপজেলা (পশ্চিম) ও রায়পুর উপজেলা যুবদলের কমিটি গঠন করা হয়েছে। এগুলো পকেট কমিটি। কমিটি গঠনে ত্যাগিদের মূল্যায়ন করা হয়নি। আমি ত্যাগিদের পক্ষে ছিলাম। কেন্দ্র থেকে আমাকে শোকজের বিষয়টি অবগত নই। 

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com