সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে নৌ-বন্দর স্থাপন ও রেলপথের ব্যবস্থা হবে: এরশাদ

লক্ষ্মীপুরে নৌ-বন্দর স্থাপন ও রেলপথের ব্যবস্থা হবে: এরশাদ

লক্ষ্মীপুরে নৌ-বন্দর স্থাপন ও রেলপথের ব্যবস্থা হবে: এরশাদ

arshadলক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে নৌ-বন্দর ও রেলপথ স্থাপনের আশ্বাস দিয়েছেন,প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। বিকেল শহরের নছির আহমদ ভুঁইয়া মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ সব আশ্বাস দেন।

তিনি আরও বলেন, বিএনপি’র দিন শেষ, আওয়ামীলীগে গডফাদার। এ দুই দল দেশের জন্য এখন অশান্তি। বৃহস্পতিবার বিকেলে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ লক্ষ্মীপুরে জাতীয় পার্টির সম্মেলন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দেশে যোগ্য লোকে চাকুরি পায় না। টাকা দিয়ে চাকুরী হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা চাকুরি পায়।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু।

রায়পুর আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি নেতা মোহাম্মদ নোমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহিম।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com