সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আন্দোলন- সংগ্রামে শ্রমিক শ্রেণীই হলো জনগনের ভ্যানগার্ড- আ স ম আবদুর রব

আন্দোলন- সংগ্রামে শ্রমিক শ্রেণীই হলো জনগনের ভ্যানগার্ড- আ স ম আবদুর রব

আন্দোলন- সংগ্রামে শ্রমিক শ্রেণীই হলো জনগনের ভ্যানগার্ড- আ স ম আবদুর রব

প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় সমাজতান্ত্রিক দল – জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দুই জোট নেত্রীর যেকোন ভাবে ক্ষমতা আঁকড়ে থাকা কিংবা যেকোন মুল্যে ক্ষমতায় যাওয়ার জেদ

গোটা জাতিকে ধ্বংশের মুখে এনে দাঁড় করিয়েছে। দেশের উৎপাদন, পরিবহন, শ্রমবাজার , গার্মেন্টস্ শিল্প মুখ থুবড়ে পড়েছে। আন্দোলনের নামে অবরোধ-হরতাল দিয়ে , পেট্রোল বোমা মেরে পুরা জাতির বর্তমান-ভবিষ্যৎ যেভাবে ধ্বংশ করার অপচেষ্টা চলছে, একইভাবে বিরোধী দল যাতে শান্তিপূর্ণ সভা-সমাবেশ-মিছিল করতে নাপারে তার জন্য পুলিশ, র‌্যাব, বিজিবি সহ দলীয় পেটোয়া বাহিনী দিয়ে গুম, খুন, গ্রেপ্তার, গুলি সহ বিভিন্ন প্রকার দমন-পীড়ন চালিয়ে দেশকে সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। এ অবস্থা চলতে দেয়া যায়না। এর থেকে উত্তরনের জন্য দুই জোটের বিকল্প তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলা আজকে সময়ের দাবী। আর তা নিশ্চিত করতে পারে যে ােকন আন্দোলন-সংগ্রামে জনগনের ভ্যানগার্ড হিসেবে পরিচিত শ্রমিক শ্রেণী। জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটকে অবশ্যই শ্রমিক সমাজকে সাথে নিয়ে সে লক্ষ্যে আন্দোলন সংগ্রামের পথে এগিয়ে যেতে হবে। শুক্রবার সকাল ১০টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট এর কেন্দ্রীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব রব এ সকল কথা বলেন।
জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সভাপতি জনাব আবদুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিনিধি সভায় আরো বক্তব্য রাখেন জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি জনাব এম এ গোফরান, শ্রমিক জোটের সাধারন সম্পাদক জনাব মোশারেফ হোসেন, আবদুর রাজ্জাক রাজা, এ বি এম জামাল উদ্দিন , বাবুল শিকদার , আবুল হোসেন, শিরীন আকতার প্রমুখ।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com