সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
নদীভাঙন রোধের দাবিতে রামগতিতে এলাকাবাসীর গণঅনশন

নদীভাঙন রোধের দাবিতে রামগতিতে এলাকাবাসীর গণঅনশন

নদীভাঙন রোধের দাবিতে রামগতিতে এলাকাবাসীর গণঅনশন

রামগতি: লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে গণঅনশন করেছে এলাকাবাসী। রামগতি রক্ষা মুক্তমঞ্চ’র ব্যানারে উপজেলা পরিষদের সামনে সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অনশন পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে লোকজন গণঅনশনস্থলে হাজির হয়। রামগতি রক্ষা মুক্তমঞ্চ’র সমন্বয়কারী ইসমাইল হোসেন রায়হান জানান, মেঘনা নদীতে ড্রেজিং ও ভাঙন প্রতিরোধের দাবি মানা না হলে তারা আরও কঠিন কর্মসূচি দেবেন। এদিকে, একই দাবিতে গত রোববার রামগতি ও কমলনগর উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হয়। এর আগে গত বুধবার বিক্ষুব্ধ লোকজন রামগতি উপজেলা পরিষদ কার্যালয়ের ছয়টি দরজা-জানালা ভাঙচুর করে। এছাড়াও গত কয়েক দিন থেকে রামগতি ও কমলনগরের হাটবাজারসহ জনগুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ-সমাবেশ ও গণমিছিল করছেন তারা। উল্লেখ্য, রামগতি ও কমলনগর উপজেলায় মেঘনার অব্যাহত ভাঙনে বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনাসহ হাজার হাজার একর ফসলি জমি ইতোমধ্যে নদীগর্ভে তলিয়ে গেছে।

রামগতি সংবাদ আরও সংবাদ

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com