সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
অবহেলিত রামগঞ্জ মুক্তিযোদ্ধা ভাস্কর্য

অবহেলিত রামগঞ্জ মুক্তিযোদ্ধা ভাস্কর্য

অবহেলিত রামগঞ্জ মুক্তিযোদ্ধা ভাস্কর্য

কিশোর কুমার দত্ত: বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাস ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ২০০৫ সালে লক্ষ্মীপুরের রামগঞ্জ শহরের বাইপাস সড়কের পাশে নির্মিত হয় এ ভাস্কর্যটি। শ্বেত বর্ণের এ ভাস্কর্যটির গায়ে এখন শেওলা আর ধুলোবালি জমে কালো রঙ ধারণ করেছে। চারপাশ থেকে ঘিরে আছে বিভিন্ন আগাছা। মহানস্বাধীনতার মাসেও মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী এ ভাস্কর্যটির যথাযথ সংরক্ষণ ও মর্যাদা রক্ষা করার যেন কেউ নেই।

জানা যায়, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত রামগঞ্জ মুক্তিযোদ্ধা ভাস্কর্যটি দীর্ঘ কয়েক বছর ধরে অযতেœ অবহেলায় পড়ে রয়েছে। দেখভালের অভাবে দৃষ্টি নন্দন এ ভাস্কর্যটি শ্রীহীণ হয়ে পড়েছে। শ্বেত বর্ণের এ ভাস্কর্যটির গায়ে এখন শেওলা ও ধুলোবালি জমে কালো রঙ ধারণ করেছে।

এছাড়াও মুক্তিযোদ্ধা ভাস্কর্যটির বেষ্টনীর ভেতর ও বাহিরে ঘিরে আসছে আগাছা। এতে করে মুক্তিযোদ্ধাদের গৌরব গাঁথা বীরত্বের ইতিহাসের মর্যাদাকে অবমাননা করা হচ্ছে। রামগঞ্জ পৌরশহরের পশ্চিম আঙ্গারপাড়া জোড় কবর নামক স্থানের উত্তরে, শিশুপার্ক ও রেস্টহাউজ সংলগ্ন রামগঞ্জের প্রবেশদার বাইপাস সড়কের মোড়ে জেলা পরিষদের জায়গায় এ ভাস্কর্যটির অবস্থান। ২০০৫ সালে তৎকালীন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া এ ভাস্কর্যটি উদ্বোধন করেন। উদ্বোধনের সময় ভাস্কর্যটির সামনে নামকরণ ও উদ্বোধনী তারিখ সম্বলিত ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। পরে জোট সরকারের পটপরিবর্তনের পর ভাস্কর্যটির ভিত্তিপ্রস্তর থেকে একটি কুচক্রী মহল রাতের অন্ধকারে নামফলক খুলে নিয়ে যায়। চারকোণা বিশিষ্ট ভাস্কর্যটির নিচের অংশের উত্তর-পূর্ব অংশের দেয়ালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, পশ্চিম-দক্ষিণ অংশের দেয়ালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতি রয়েছে। ওপরের অংশে পাথরে খোদাইকৃত ৩ জন মুক্তিযোদ্ধার ভাস্কর্য দন্ডায়মান রয়েছে। মহানস্বাধীনতার এ মাসেও রামগঞ্জের মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী বাইপাস মোড়ের এ ‘মুক্তিযোদ্ধা’ ভাস্কর্যটির যথাযথ সংরক্ষণ ও মর্যাদা রক্ষার যেন কেউ নেই।

স্পেশাল স্টোরি আরও সংবাদ

রামগতি বাজারের খালের ওপর দুই শতাধিক দোকান, নেই প্রশাসনের ভূমিকা, নেই খাল সংস্কারের উদ্যোগ

বানোয়াট মামলায় লক্ষ্মীপুর জেলার  শ্রেষ্ঠ জনবান্ধব চেয়ারম্যান আশরাফ এখন ফেরারী

লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসের ইলিশ উৎপাদনের হিসাব কতটুকু বাস্তবসম্মত ? 

প্রাণী সম্পদের তথ্যে কোরবানির মহিষ বাড়লেও লক্ষ্মীপুরের হাটে বাজারে মহিষ কম

লক্ষ্মীপুরে মেঘনার বাঁধ নির্মাণ বন্ধ রেখেছে ৫ ঠিকাদারি প্রতিষ্ঠান, আতঙ্কে স্থানীয়রা

লক্ষ্মীপুরে শহরে নেই ফুটওভার ব্রিজ; ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে হাজারো মানুষ 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com