সব কিছু
লক্ষ্মীপুর শুক্রবার , ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
অস্তিত্বহীন মসজিদের নামে প্রকল্প দেয়ায় লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে শোকজ – Lakshmipur24

অস্তিত্বহীন মসজিদের নামে প্রকল্প দেয়ায় লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে শোকজ

অস্তিত্বহীন মসজিদের নামে প্রকল্প দেয়ায় লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে শোকজ

লক্ষ্মীপুর প্রতিনিধি:  লক্ষ্মীপুরে অস্তিত্বহীন মসজিদের নামে প্রকল্প দিয়ে উন্নয়ন বরাদ্দ পাওয়ার জন্য নুর হোসেন চৌধুরী আরজু নামে এক বিএনপি নেতাকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তিনি সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন বিএনপি সভাপতি। 

বুধবার (৩ জুন) দুপুরে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। শোকজ চিঠিতে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক বিটু পাটওয়ারী স্বাক্ষর করেছেন। ৭ জুনের মধ্যে আরজুকে ঘটনার কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

শোকজ চিঠি ও স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন মসজিদের নামে তালিকা নিয়ে বরাদ্দের জন্য আবেদন করেন। বরাদ্দ পাওয়ার জন্য ‘নুরনবী চৌধুরী জামে মসজিদ’ নাম দিয়ে বিএনপি নেতা আরজু জনস্বার্থহীন প্রতিষ্ঠান তালিকাভুক্ত করেন। এতে প্রতিষ্ঠানটির নামে ৩ লাখ টাকা বরাদ্দ আসে। তালিকা প্রচার হওয়ার পর থেকে জনমনে ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়।

ঘটনাস্থলে স্থায়ী পাঞ্জেগানা অথবা কোন জামে মসজিদ নেই। পুকুরে গোসল শেষে অনেকেই মাচার মতো সেই স্থানে নামাজ আদায় করেন। এমন ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এটি দলের শৃঙ্খলা এবং নীতি নৈতিকতা কর্মকান্ড প্রতিয়মান হয়েছে। এতে আরজুর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, ৭ জুনের মধ্যে এর কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক চররুহিতা ইউনিয়ন বিএনপির দুই নেতা জানায়, আরজু তার বাবা নুরনবী চৌধুরীর নামে মসজিদের তালিকা দিয়ে বরাদ্দ এনেছে। কিন্তু এই নামে কোন মসজিদ নেই। একইভাবে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামালুর রহিম মানিক তার বাবা তাজল ইসলাম ভূঁইয়ার নামে মসজিদের নাম দিয়ে বরাদ্দ এনেছে। এই নামেও ইউনিয়নের কোথাও কোন মসজিদ নেই। 

এ ব্যাপারে চররুহিতা ইউনিয়ন বিএনপি সভাপতি নুর হোসেন চৌধুরী আরজু বলেন, আমার মসজিদ আছে,  ইমাম ও মুয়াজ্জিন আছে। ইমামকেও বেতন দিই। কি কারণে শোকজ করেছে, তা শোকজ যারা করেছেন তারাই জানেন। বিএনপি নেতা  মানিকের বাবার নামেও মসজিদ আছে। 

সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারী বলেন, ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। তার কারণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এতে আরজুকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। 

Author

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

অস্তিত্বহীন মসজিদের নামে প্রকল্প দেয়ায় লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে শোকজ

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে লক্ষ্মীপুরে শিক্ষক কারাগারে; আড়ালে ষড়যন্ত্র !

সভাপতির স্বাক্ষর জাল করায়, লক্ষ্মীপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

বছরে যাচ্ছে ১১ কোটি ঘনফুট মাটি যাচ্ছে লক্ষ্মীপুরের ইটভাটায়

লক্ষ্মীপুর প্যাকেজিং শিল্পে ২৫শ নারী যুক্ত

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনকৃত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com