সব কিছু
লক্ষ্মীপুর শনিবার , ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডে জলাবদ্ধতা পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডে জলাবদ্ধতা পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

0
Share

লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডে জলাবদ্ধতা পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

পানি নিষ্কাশনের সুনির্দিষ্ট ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ফসলের মাঠে জলাবদ্ধতার শঙ্কায় রয়েছেন লক্ষ্মীপুরের শত শত কৃষক। কৃষকদের দুর্ভোগের কথা বিবেচনা করে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শাহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি গ্রামের সাদুল্লার ডগি ফসলের মাঠ পরিদর্শনে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় কৃষকরা ফসলের মাঠ থেকে পানি নিষ্কাশনের সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন।

কৃষকদের কথা শুনে এ্যানি পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। এতে মাঠে পানি জমে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা কিছুটা কমবে বলে আশা করছেন স্থানীয় কৃষকরা।

পরিদর্শনের সময় লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান খান, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান পলাশসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতি উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সম্পদ আর সম্মান এক সাথে চলে না -হুইপ নিজান 

জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান

ঢাকায় স্ত্রী-সন্তানসহ প্রবাসীকে হত্যা : মামলার অগ্রগতি, বিচারের দাবিতে মানববন্ধন

বিনামূল্যে ৩০০ তরুণ-তরুণীর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ 

বর্জ্য অপসারণে লক্ষ্মীপুর পৌরসভার নতুন উদ্যোগ

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com