সব কিছু
লক্ষ্মীপুর , ,
কমলনগরে খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের ওপর  হামলা; আহত-৩

কমলনগরে খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের ওপর  হামলা; আহত-৩

কমলনগরে খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের ওপর  হামলা; আহত-৩

‎নিজস্ব প্রতিনিধি:  লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি প্রায় ৩ শতাংশ জমি জবরদখল করে ঘর নির্মাণের ভিডিও ধারণ করার জেরে দৈনিক ‘খোলা কাগজ’ পত্রিকার  স্থানীয় সাংবাদিক মাহফুজ এবং তাঁর পরিবারের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। হামলায় সাংবাদিক মাহফুজের একটি হাত ভেঙে গেছে এবং তাঁর বোন ও ভাগ্নি গুরুতর আহত হয়েছেন।

সম্প্রতি উপজেলার  ফজুমিয়ার হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে আহত সাংবাদিক ও তাঁর পরিবারের সদস্যরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ‎​ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফজুমিয়ার হাট বাজারে সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত প্রায় ৩ শতাংশ জমি দীর্ঘদিন ধরে জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে স্থানীয় হাওলাদার পরিবারের লোকজন।  

সেখানে সম্প্রতি অবৈধভাবে পাকা ঘর নির্মাণ কাজ শুরু করেন। ‎​ঘটনার দিন গত ১১ নভেম্বর দুপুরে ওই এলাকায় যান সাংবাদিক মাহফুজ। সরকারি জমি জবরদখলের দৃশ্য দেখতে পেয়ে তিনি নিজের পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তার ভিডিও ফুটেজ ধারণ করেন। ভিডিও ধারণের বিষয়টি টের পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন দখলদাররা।

‎​পরবর্তীতে ওই দিন সন্ধ্যায় সাংবাদিক মাহফুজ ফজুমিয়ার হাট বাজারে এলে অভিযুক্তরা ঐক্যবদ্ধ হয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। এ সময় খবর পেয়ে মাহফুজের পরিবারের সদস্যরা তাঁকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাঁদের ওপরও চড়াও হন। হামলাকারীরা মাহফুজের পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করেন।

‎​এতে সাংবাদিক মাহফুজের একটি হাতের দুই আঙ্গুল ভেঙে যায় এবং তাঁর বোন ও ভাগীনাকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করলে ভাগীনার মাথা ফেটে যায়।  বিশেষ করে হামলায় মাহফুজের ভাগ্নির মাথা ফেটে রক্তাত্ত জখম হয়।

‎​পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তাঁদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সাংবাদিক মাহফুজ ও তাঁর পরিবারের সদস্যরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎​এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীরা তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে সরকারি জমি দখলকারী ও সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

‎অভিযুক্ত শওকত হাওলাদার মারধরের বিষয় অস্বীকার করে, দখলের বিষয়ে বলেন,  আমাদের আগের ঘরের কাজ করেছি, নতুন কোন দখল না। 

‎কমলনগর থানার ওসি ফরিদুল আলম বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নিবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান বলেন, দখলের বিষয়ে তথ্য পেয়েছি, তহসিলদারকে পাঠিয়ে সবাইকে কাজ বন্ধ রাখতে বলেছি। এর পরও কেউ কোন কাজ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

প্রশিক্ষণার্থীদের খাবারের টাকা আত্মসাতের অভিযোগ সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে

দত্তপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি’র মনোনয়ন পেলো আমির হোসেন সুমন !

রামগতি রিটায়ার্ড সোলজার ফোরাম’র মিলনমেলা

লক্ষ্মীপুরে আনসার-ভিডিপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে

সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে: হুইপ নিজান

সওজের খেয়ালিপনায় আটকে আছে উন্নয়ন কাজ, ভোগান্তিতে জনসাধারণ!

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com