সব কিছু
লক্ষ্মীপুর , ,
কমলনগরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ‎ফার্নিচার ব্যবসায়ীকে মেরে ফেলার হুমকি

কমলনগরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ‎ফার্নিচার ব্যবসায়ীকে মেরে ফেলার হুমকি

কমলনগরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ‎ফার্নিচার ব্যবসায়ীকে মেরে ফেলার হুমকি

নিজস্ব প্রতিনিধি: ‎‎জমি সংক্রান্ত বিরোধ জের ধরে লক্ষ্মীপুরের ‎কমলনগরে শাহাজান নামের এক ফার্নিচার ব্যবসায়ীকে মেরে ফেলার হুমকির অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় শাহজান কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ‎

ডায়েরি ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাজিরহাট ইউনিয়ন আলী মাঝি বাড়ির সামনে বহু বছর আগে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুল হক ৬শতাংশ জমি কিনে ভবন নির্মাণ করেন। গত শুক্রবার তার ভবনের সামনে শাহজানদের পরিত্যক্ত জমি দখন করে নতুন করে আরেকটি ঘর তোলার চেষ্টা করেন মনিরুল হক।

এতে তারা বাঁধা দেয়। এক পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুল হক প্রকাশ্যে শাহজানকে মেরে লাশ গুম করার হুমকি দেন। পরে ওই দিনই শাহজান বাদি হয়ে মনিরুল হক ও তার ছেলে ফাহাদ বিন মনিরকে আসামী করে সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় শাহজান ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

‎এ বিষয়ে ভুক্তভোগী শাহজান বলেন, আওয়ামীলীগ নেতা মনিরুল হক আমাদের জমিতে জোরপূর্বক ঘর তেলার চেষ্টা করে। এতে আমরা বাঁধা দিলে সে প্রকাশ্যে আমাকে মেরে লাশ গুম করার হুমকি দেয়। আমি কোন উপায় না পেয়ে আইনের আশ্রয় নিয়েছি। ‎হুমকির ঘটনায় অস্বীকার করে মনিরুল হক বলেন, আমি কোন হুমকি দেয়নি।

জমি সংক্রান্ত বিরোধের কারণে তারা এ অভিযোগ করেছে। ‎জিডির তদন্তকারী কর্মকর্তা এএসআই দেবাশীষ বলেন, প্রাননাশের হুমকির অভিযোগে মনিরুল হকসহ দুজনের বিরুদ্ধে  সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

চিকিৎসাসেবায় ৪২ বছর পূর্তিতে দোয়া চাইলেন অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ

লক্ষ্মীপুরে ৩৫ দিন বিদ্যুৎহীন প্রবাসী পরিবার, বাসায় অবরুদ্ধ

কমলনগরে খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের ওপর  হামলা; আহত-৩

প্রশিক্ষণার্থীদের খাবারের টাকা আত্মসাতের অভিযোগ সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে

দত্তপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি’র মনোনয়ন পেলো আমির হোসেন সুমন !

রামগতি রিটায়ার্ড সোলজার ফোরাম’র মিলনমেলা

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com