সব কিছু
লক্ষ্মীপুর , ,
লক্ষ্মীপুরে ৩৫ দিন বিদ্যুৎহীন প্রবাসী পরিবার, বাসায় অবরুদ্ধ

লক্ষ্মীপুরে ৩৫ দিন বিদ্যুৎহীন প্রবাসী পরিবার, বাসায় অবরুদ্ধ

লক্ষ্মীপুরে ৩৫ দিন বিদ্যুৎহীন প্রবাসী পরিবার, বাসায় অবরুদ্ধ

হাসান মাহমুদ শাকিল:  লক্ষ্মীপুরের রায়পুরে ভবন নির্মাণসহ সম্পত্তি নিয়ে বিরোধে ৩৫ দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় অবরুদ্ধ হয়ে জীবন যাপন করছে এক প্রবাসী পরিবার। এতে সন্তানদের নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে প্রবাসীর স্ত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার কেরোয়া ইউনিয়নের তৃনা গাজী হাওলাদার বাড়ি সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মাসুমের বাসায়।

বুধবার (১৮ নভেম্বর) সকালে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে গণমাধ্যমকর্মীদের কাছে ঘটনাটি জানান মাসুমের স্ত্রী তাজনেহার আক্তার নিপু।

অভিযোগ রয়েছে, প্রবাসী মাসুমের সঙ্গে তার ছোট ভাই শাহাদাত হোসেনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে গত ১০ নভেম্বর বিকেলে মাসুমের স্ত্রী নিপু ও তার সন্তানদেরকে মারধর করে শাহাদাত ও তার স্ত্রী আফরোজা আক্তার। এছাড়া মাসুম ও শাহাদাতের যৌথ উদ্যোগে নির্মিত ভবন থেকে নিপুসহ তার সন্ত্রানদেরকে বের হয়ে যেতে বলা হয়। কিন্তু বের না হওয়ায় ভবনের গেট ও জানালায় তালা লাগিয়ে দেন এবং কিছু অংশ ঝালাই করে বন্ধ করে দেওয়া হয়। এরআগে ১৫ অক্টোবর তাদের বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। একইদিন রাত সাড়ে ১২ টার দিকে শাহাদাত ও তার স্ত্রী এসে নিপুর বাসার দরজায় তালা লাগিয়ে দেয়। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯-কল করলে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) জামাল ঘটনাস্থলে গিয়ে দরজার তালা খুলে দেয়। ওই দিন থেকে ৩৫ দিন বিদ্যুহীন অবস্থায় বাসার মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েছে প্রবাসী মাসুমের স্ত্রী ও সন্তানরা। অভিযোগ উঠেছে তাদেরকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী তাজনেহার আক্তার নিপু বলেন, আমাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এখন প্রতিবেশীর ভবনের ছাদ দিয়ে চলাচল করতে হচ্ছে। বাসায় ৩৫ দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এতে চরম দুর্ভোগের মধ্যে আছি। ভবনের বিভিন্ন স্থানে ও দরজা বরাবর সিসিটিভি ক্যামেরা স্থাপন করে আপত্তিকর ভিডিও নেওয়া হয় এবং আমাদেরকে নজরদারিতে রাখা হচ্ছে। সন্তানদেরকে নিয়ে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি।

ঘটনা স্বীকার করে মাসুম ও শাহাদাতের মা নূর জাহান বলেন, ভবনটি তিন তলা হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম তলা করার পরই বিরোধ দেখা দেয়। এতে দ্বিতীয় তলায় ছাদ নির্মাণ ছাড়াই টিনের চালা দিয়ে মাসুম তার পরিবার নিয়ে বসবাস করে আসছে। শাহাদাত নিচতলায় থাকে। বিষয়টির সুষ্ঠু সমাধান হওয়া জরুরী, আমি এর সমাধান চাই।

এ ব্যাপারে বক্তব্য জানতে বাড়িতে গিয়ে শাহাদাত হোসেনকে পাওয়া যায়নি। তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, অভিযুক্ত শাহাদাতের স্ত্রী আফরোজাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। শাহাদাতকেও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের ওপর  হামলা; আহত-৩

প্রশিক্ষণার্থীদের খাবারের টাকা আত্মসাতের অভিযোগ সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে

দত্তপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি’র মনোনয়ন পেলো আমির হোসেন সুমন !

রামগতি রিটায়ার্ড সোলজার ফোরাম’র মিলনমেলা

লক্ষ্মীপুরে আনসার-ভিডিপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে

সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে: হুইপ নিজান

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com