সব কিছু
লক্ষ্মীপুর , ,
চিকিৎসাসেবায় ৪২ বছর পূর্তিতে দোয়া চাইলেন অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ

চিকিৎসাসেবায় ৪২ বছর পূর্তিতে দোয়া চাইলেন অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ

চিকিৎসাসেবায় ৪২ বছর পূর্তিতে দোয়া চাইলেন অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ চিকিৎসাসেবায় ৪২ বছর পূর্তিতে সকলের কাছে দোয়া চেয়েছেন। এ উপলক্ষে শুক্রবার আসরের নামাজের পর লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ-সংলগ্ন আল-মুঈন ইসলামী একাডেমি ও লক্ষ্মীপুর ওয়েলকেয়ার হসপিটালের যৌথ উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কোরআনের দুই শতাধিক হাফেজ শিক্ষার্থী, মাদরাসার শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মানবসেবায় তাঁর ভবিষ্যৎ পথচলার জন্য দোয়া করেন।

আল-মুঈন ইসলামী একাডেমির পরিচালক মাওলানা বশির আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে ওয়েলকেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন মিস্টারসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, জ্ঞান অর্জনের কোনো সীমা নেই। কেউ চিকিৎসাবিজ্ঞানে, কেউ প্রকৌশলবিদ্যায় জ্ঞান অর্জন করেন। আবার কেউ ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও মানবতার কল্যাণে অবদান রাখেন। তিনি লক্ষ্মীপুরের নারী ও মা-বোনদের চিকিৎসাসেবায় নিজেকে আরও বেশি সম্পৃক্ত করতে চান। এ জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জন্ম নেওয়া অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ প্রায় ৪২ বছর ধরে চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত। দীর্ঘ কর্মজীবনে তাঁর হাতে জন্ম নিয়েছে অন্তত ৭০ হাজার শিশু। সরকারি চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের পর অবসর নিয়ে লক্ষ্মীপুরের মানুষের চিকিৎসাসেবায় প্রতিষ্ঠা করেন লক্ষ্মীপুর ওয়েলকেয়ার হসপিটাল। বর্তমানে হাসপাতালটি গাইনি ও শল্য চিকিৎসাসেবায় সুনাম অর্জন করেছে।

ওয়েলকেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন মিস্টার জানান, আরও উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ডিসেম্বর মাসে হাসপাতালটি নতুন ভবনে স্থানান্তর করা হবে। লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ এলাকা থেকে হাসপাতালটি লক্ষ্মীপুর শহরের লক্ষ্মীপুর-রামগতি সড়কের পুলিশ ফাঁড়ি ও স্টেডিয়াম গেটের প্রায় ২০০ গজ উত্তরে এ কে টাওয়ারের নতুন ভবনে স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে ৩৫ দিন বিদ্যুৎহীন প্রবাসী পরিবার, বাসায় অবরুদ্ধ

কমলনগরে খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের ওপর  হামলা; আহত-৩

প্রশিক্ষণার্থীদের খাবারের টাকা আত্মসাতের অভিযোগ সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে

দত্তপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি’র মনোনয়ন পেলো আমির হোসেন সুমন !

রামগতি রিটায়ার্ড সোলজার ফোরাম’র মিলনমেলা

লক্ষ্মীপুরে আনসার-ভিডিপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com