সব কিছু
লক্ষ্মীপুর রবিবার , ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
নিউজপোর্টাল মালিকদের নতুন সংগঠনের আহ্বায়ক আওলাদ;  সদস্য সচিব তারেক

নিউজপোর্টাল মালিকদের নতুন সংগঠনের আহ্বায়ক আওলাদ;  সদস্য সচিব তারেক

নিউজপোর্টাল মালিকদের নতুন সংগঠনের আহ্বায়ক আওলাদ;  সদস্য সচিব তারেক

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তর থেকে নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের নিয়ে গঠিত ‘রেজিস্টার্ড অনলাইন নিউজপোর্টাল ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’ নামে একটি নতুন সংগঠনের আত্ম প্রকাশ হয়েছে। 

শুক্রবার (১৯ জুন) ঢাকার জাতীয় প্রেসক্লাবের মেট্রো লাউঞ্জ জেড আর রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত সভা শেষে এ সংগঠনের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে নিবন্ধিত বিভিন্ন  অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এসময় কাজী আওলাদ হোসেন (বাংলা৫২নিউজ) কে আহ্বায়ক এবং  এম তারেক চৌধুরী (৭১সংবাদ ডটকম)কে  সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বদরুল হাসান কচি (লইয়ার্সক্লাব বাংলাদেশ), জসিম উদ্দিন সিদ্দিকী (কক্সবাজার কণ্ঠ),  সুজন হাওলাদার (ভিশননিউজ), ইউসুফ হাওলাদার (বৈশাখী নিউজ২৪ ডটনেট), মোহাম্মদ নজরুল ইসলাম (শেয়ারবিজনেস২৪), মো. ফজলুর রহমান জুলফিকার (সবুজবাংলা২৪), মো. শামীম আল মাসুদ (বিনিয়োগবার্তা), এ আর এম মামুন (সময়েরচিত্র), মো. তালহা ইবনে হাসান (সবুজবাংলাদেশ), সানাউল্লাহ সানু (লক্ষ্মীপুর২৪) এবং জাহিদুল হক নান (দেশেরখবর ডটনেট)। 

সভায় প্রকাশক ও সম্পাদকগণ  অনলাইন নিউজ পোর্টালগুলোর স্বার্থ সংরক্ষণ, পেশাগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে দেশের সকল নিবন্ধিত  অনলাইন নিউজপোর্টালকে একই প্লাটফর্মে আনার আগ্রহ প্রকাশ করেন সভায় উপস্থিত সদস্যগণ। 

প্রতিবেদক

প্রচারমাধ্যম ও সাংবাদিকতা আরও সংবাদ

বৃহত্তর নোয়াখালী সাংবাদিক ইউনিটি’র আত্মপ্রকাশ

এর চেয়েও জঘন্য সাংবাদিকতাও এদেশে হয়

লক্ষ্মীপুর জেলায় বাড়ছে প্রিন্ট পত্রিকার পাঠক ! বের হচ্ছে ৪০টি আঞ্চলিক পত্রিকা

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com