সব কিছু
লক্ষ্মীপুর , ,
নোয়াখালীতে সাংবাদিককে মারধর; হত্যার হুমকি

নোয়াখালীতে সাংবাদিককে মারধর; হত্যার হুমকি

নোয়াখালীতে সাংবাদিককে মারধর; হত্যার হুমকি

নিজস্ব প্রতিনিধি:  নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই বাজারে ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে এসএ টিভির সাবেক সিনিয়র রিপোর্টার এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৫-২০ জনের একটি দল তাঁকে মারধর করে এবং তাঁকে ও তাঁর ভাগিনাকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে দেলিয়াই বাজারের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী এস কে সৌরভ বর্তমানে ঢাকার একটি অনলাইন নিউজ পোর্টালে কর্মরত। তাঁর ভাগিনা মেহেদী হাসান আবেদ ওমানপ্রবাসী।

এস কে সৌরভের বর্ণনা অনুযায়ী, মঙ্গলবার রাতে দেলিয়াই বাজারের রাস্তা দিয়ে হাঁটার সময় তাঁর ভাগিনার গায়ে একটি চলন্ত মোটরসাইকেল লেগে যায়। এ নিয়ে মোটরসাইকেল চালক ও মেহেদী হাসানের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তিনি ও স্থানীয় কয়েকজন এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে মোটরসাইকেল চালক মেহেদী হাসানের মাকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন এবং তাঁকে মারতে উদ্যত হন। এতে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের আলাদা করে দেন এবং মেহেদী হাসানকে বাড়িতে চলে যেতে বলেন।

এস কে সৌরভ জানান, ঘটনার সমাধানের আশ্বাস দিয়ে তিনি মোটরসাইকেল চালককে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু ওই ব্যক্তি তাঁর ওপরও চড়াও হন এবং তাঁকে ধাক্কা দেন। এ সময় তিনি নিজেকে প্রভাবশালী দাবি করে তাঁর ভাগিনাকে হত্যার হুমকি দেন বলেও অভিযোগ করেন সৌরভ।

তিনি আরও জানান, এর কিছুক্ষণ পর মোটরসাইকেল চালক ফোন করে তাঁর সহযোগীদের বাজারে আসতে বলেন। অল্প সময়ের মধ্যে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে বাজারে এসে মেহেদী হাসানকে খুঁজতে থাকেন। তাঁকে না পেয়ে বাড়ি ফেরার পথে এস কে সৌরভের পথরোধ করেন ১৫-২০ জন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁরা তাঁর ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন এবং তাঁকে ও তাঁর ভাগিনাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

সৌরভের ভাষ্য, পরিস্থিতি শান্ত করতে এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আশ্বাস দিলেও হামলাকারীরা তাঁকে মারধর করতে করতে বাজারের দিকে নিয়ে যান। পরে তাঁর চাচাতো ভাই আবির তাঁকে নিজের দোকানের ভেতরে নিয়ে বসিয়ে রাখেন। তবে হামলাকারীরা আবারও তাঁর ওপর হামলার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্য, পরিচিতজন ও স্থানীয় কয়েকজনের সহায়তায় তিনি তাঁদের হাত থেকে উদ্ধার পান।

ঘটনার পর তিনি বাড়ির পেছনের এলাকার একটি ডিসপেনসারিতে গিয়ে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ নেন। বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন বলে জানান।
এস কে সৌরভ অভিযোগ করেন, হামলাকারীদের অধিকাংশের বয়স ২০ বছরের নিচে। স্থানীয় কয়েকজনের ভাষ্য অনুযায়ী, তাঁদের মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্যও রয়েছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় বুধবার (২১ অক্টোবর) থানায় গিয়ে ঘটনার তদন্ত, সুষ্ঠু বিচার এবং নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার কথা জানিয়েছেন এস কে সৌরভ।

প্রতিবেদক

বাংলাদেশনিউজ আরও সংবাদ

নিজ দল থেকেই শুদ্ধি অভিযান, নতুন রাজনীতির পথে তারেক রহমান

ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিনে বদলাবে ১০০ নারীর জীবন

মেরিটাইম প্রযুক্তির প্রদর্শনী, পাশাপাশি গাড়ি কেনাবেচার ধুম

ঋণ পুনরুদ্ধারে দ্বৈত ব্যবস্থা, ব্যাংকের গ্রাহকদের বাড়তি ঝুঁকি

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, বাড়বে উৎপাদন দক্ষতা

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com