সব কিছু
লক্ষ্মীপুর , ,
মানবিক কাজের স্বীকৃতি পেল ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন’

মানবিক কাজের স্বীকৃতি পেল ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন’

মানবিক কাজের স্বীকৃতি পেল ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন’

ইনতিয়াজ রাকিব: মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন’। 

কৃত্রিম পা সংযোজন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা সহায়তা, গৃহহীনদের ঘর নির্মাণ থেকে শুরু করে দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিভিন্ন উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের জীবন বদলে দিতে কাজ করছে সংগঠনটি।

সম্প্রতি রাজধানীর গুলশানের “রেনেসাঁ ঢাকা গুলশান” হোটেলে আয়োজিত ‘পিংক ওয়েলবিয়িং: আ জার্নি অব ব্রেস্ট ক্যানসার’ অনুষ্ঠানে ফাউন্ডেশনটিকে এ সম্মাননা দেওয়া হয়। 

ট্যালেন্ট শার্পনার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি এবং বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন। তাদের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আশরাফুল আলম হান্নান।

ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৯৮ জন প্রতিবন্ধী ব্যক্তির কৃত্রিম পা সংযোজন করা হয়েছে। বিভিন্ন সহায়তার মাধ্যমে ৩শ ১৭ জনকে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তি ও শিক্ষা উপকরণ সহায়তা। শতাধিক শিক্ষার্থীর ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ তৈরিতেও কাজ করেছে সংগঠনটি।

এ ছাড়া গৃহহীনদের ঘর নির্মাণ, ‘স্বপ্ন নিয়ে নিবাস’ প্রতিষ্ঠা, হুইলচেয়ার ও টিউবওয়েল বিতরণ এবং প্রবীণদের সহায়তাসহ নানা কার্যক্রম পরিচালনা করছে ফাউন্ডেশনটি।

সামাজিক ও জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে রক্তদান, পরিচ্ছন্নতা অভিযান, শহীদ মিনার নির্মাণ এবং বন্যা ও শীতার্ত মানুষের সহায়তায়ও যুক্ত রয়েছে সংগঠনটি।

স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আশরাফুল আলম হান্নান বলেন, মানুষের কল্যাণে কাজ করার সবচেয়ে বড় প্রাপ্তি মানুষের ভালোবাসা। এই সম্মাননা তাদের দায়িত্ববোধ আরও বাড়িয়েছে এবং ভবিষ্যতে মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার অনুপ্রেরণা জুগিয়েছে।

একটি সম্মাননা কাজের স্বীকৃতি হতে পারে; তবে সুবিধাবঞ্চিত মানুষের জীবনে স্থায়ী পরিবর্তন আনাই যে তাদের মূল লক্ষ্য ফাউন্ডেশনের কার্যক্রমে তারই প্রতিফলন দেখা যায়।

প্রতিবেদক

বাংলাদেশনিউজ আরও সংবাদ

আইসিসিবিতে দেশীয় ফার্নিচার কোম্পানিগুলোর পণ্যের প্রদর্শনী

নোয়াখালীতে সাংবাদিককে মারধর; হত্যার হুমকি

নিজ দল থেকেই শুদ্ধি অভিযান, নতুন রাজনীতির পথে তারেক রহমান

ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিনে বদলাবে ১০০ নারীর জীবন

মেরিটাইম প্রযুক্তির প্রদর্শনী, পাশাপাশি গাড়ি কেনাবেচার ধুম

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com