সব কিছু
লক্ষ্মীপুর , ,
রামগতিতে কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়িসহ গ্রেফতার ৩

রামগতিতে কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়িসহ গ্রেফতার ৩

রামগতিতে কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়িসহ গ্রেফতার ৩

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নে কিশোরী গৃহবধূ মারিয়া জাহান মীমের (১৬) রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী ও শাশুড়িসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যা ব-১১।২১ জুন রবিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—ভিকটিমের স্বামী মাহিম (২০), শাশুড়ি মাহিনুর বেগম (৪০) এবং দেলোয়ার হোসেন সোহাগ (৩৯) নামের এক সন্দিগ্ধ আসামি।এর আাগে ২০জুন (শনিবার) ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, চলতি বছরের জুন মাসে আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে স্বামীর বাড়িতে মারিয়া জাহান মীমের রহস্যজনক মৃত্যু ঘটে। মীমের পরিবারের দাবি, বিয়ের কাবিননামার টাকা বৃদ্ধি এবং পারিবারিক বিরোধের জেরে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মীমের শরীরে আঘাতের চিহ্ন ছিল বলেও অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন।
র‌্যাব-১১ কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ (নোয়াখালী) এবং র‌্যাব-৪ (সাভার) এর একটি যৌথ দল ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশনিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে ডাব বিক্রেতাকে কুপিয়ে জখম, মামলা করায় হুমকিতে বাদি

কৃষ্ণছূড়া গাছটি, তোরাবগঞ্জের জীবন্ত ইতিহাস | গাছটি বাঁচান

রামগতিতে কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়িসহ গ্রেফতার ৩

কমলনগরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগের সরেজমিনে মিলেনি সত্যতা

বিশ্ব পরিবেশ দিবসে ‘পরিবেশ সমাচার’ কর্মসূচি অনুষ্ঠিত

ঈদে কেন চামড়ার দাম কমে যায়

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com