সব কিছু
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কমলনগর উপজেলা কমিটির সভাপতি ফরিদ, সম্পাদক ইমতিয়াজ

জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কমলনগর উপজেলা কমিটির সভাপতি ফরিদ, সম্পাদক ইমতিয়াজ

জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কমলনগর উপজেলা কমিটির সভাপতি ফরিদ, সম্পাদক ইমতিয়াজ

নিজস্ব  প্রতিনিধি: “সবার আগে বাংলাদেশ, ঐক্য সহোযোগিতা প্রচারনা” এ নীতিকে সামনে রেখে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামলক্ষ্মীপুরের কমলনগর উপজেলা শাখা কমিটি অনুমোদন করা হয়েছে। ২শ ৮১ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, ফরিদ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হলেন, ইমতিয়াজ মাহমুদ ইলিয়াস।

লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সভাপতি  মাকছুদুর রহমান মিয়া মাকছুদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন কমিটি অনুমোদন করেন।

কমিটির অন্য সদস্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,  সাংগঠনিক সম্পাদক বাবর হোসেন (সবুজ ফলোয়ান)। 

জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম কমলনগর উপজেলা কমিটি গঠনে সমন্বয়কের  হিসেবে দায়িত্ব পালন করেন,  লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উপদেষ্টা মণ্ডলীর সদস্য  রওশন জামিল শিপু, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী এবং সাধারণ সম্পাদক এম দিদার হোসেন। 

সদস্য ঘোষিত কমিটির সভাপতি ফরিদ উদ্দিন জানান, উপজেলা কমিটিগুলো গঠনের পর কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের দলীয় কর্মকান্ড গতিশীল করার লক্ষ্যে প্রবাসী ও তাদের পরিবারের সুরক্ষার স্বার্থে আলোচনা সভা এবং শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। 

নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা বলেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সহযোগিতায় দীর্ঘদিন থেকে কাজ করছে লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম |

সভাপতি বলেন, লক্ষীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান কে  প্রবাসীরা বিশ্বাস করে। তারা আশা করে, বিএনপি জনগণের দল, বহুদলীয় গণতন্ত্রের দল,  সার্বভৌমত্ব রক্ষাকারী দল, আগের দিনগুলোর মতো হাতে হাত রেখে, প্রবাসীরা চলতে পারবে।

প্রতিবেদক

বাংলাদেশ ও বিশ্ব আরও সংবাদ

ইরাক-ইরান যুদ্ধ বন্ধ ও আল কুদস বাহিনী গঠনের নেতৃত্বে ছিলেন প্রেসিডেন্ট জিয়া

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com