সব কিছু
লক্ষ্মীপুর শুক্রবার , ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের ক্রীড়াঙ্গন:  রামগতির আকবর হোসেন রিদন - Lakshmipur24

লক্ষ্মীপুরের ক্রীড়াঙ্গন:  রামগতির আকবর হোসেন রিদন

লক্ষ্মীপুরের ক্রীড়াঙ্গন:  রামগতির আকবর হোসেন রিদন

কাজল কায়েস: দীর্ঘ সময় থেকে লক্ষ্মীপুর জেলা ক্রীড়াচর্চায় এগিয়ে। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় জেলা ক্রীড়া অফিস । আর লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম প্রতিষ্ঠিত হয় ১৯৯৬ সালে । সে থেকেই ফুটবল, ক্রিকেট, দাবা, হ্যান্ডবল, সাঁতার ও ব্যাডমিন্টন প্রতিযোগিতাসহ সব খেলা এখানে

নিয়মিত আয়োজন করা হচ্ছে। লক্ষ্মীপুরের ক্রীড়াঙ্গনের নানা দিক নিয়ে ৫ পর্বের ধারাবাহিক প্রতিবেদন লিখছেন আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক কাজল কায়েস । দ্বিতীয় পর্বে আজকের আয়োজন: ফুটবলে জেলার উজ্জ্বল মুখ আকবর হোসেন রিদন

’৬০ দশক থেকেই জমজমাট ফুটবল লিগ হত লক্ষ্মীপুরে। অথচ এই জেলার মাত্র একজনই ডাক পেয়েছিলেন জাতীয় দলে। সৌভাগ্যবান সেই ফুটবলার আকবর হোসেন রিদন। ২০০৭ সালে মারদেকা কাপ জাতীয় দলে ডাক পেয়েছিলেন রিদন। তবে আলফাজ,মনি,কাঞ্চনদের মত স্ট্রাইকারদের জন্য খেলা হয়নি একাদশে। এ নিয়ে এখনও আফসোস করেন তিনি,‘ আমি উঠে এসেছি লক্ষ্মীপুরের উপজেলা রামগতি থেকে। কারও দিক নির্দেশনা পাইনি।

ঢাকা মোহামেডানে খেলেছি ২০১০ সালে। অথচ ১০ বছর আগেও ওরা আর আবাহনী খেলার প্রস্তাব দিয়েছিল। বেঞ্চে বসে থাকতে হবে এই ভয়েই যাইনি। বড় ক্লাবে না খেলাতেই জাতীয় পর্যায়ে সুযোগ পাইনি আর।’

রিদনের বাবা আবদুল আখের রামগতি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রও ছিলেন। একটা সময় ফুটবল খেলতেন তিনিও। বাবা আর ভাইদের আদর্শ মেনে শুরু করা রিদন তৃতীয় বিভাগে লালমাটিয়ায় ক্যারিয়ার শুরু করে ২০০০ সালে প্রথম বিভাগে নাম লেখান বিআরটিসির হয়ে। প্রথম মৌসুমেই করেছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ১২ গোল। ২০০৪ থেকে ২০০৬ পর্যন্ত খেলেছেন আরামবাগে। এরপর ২০০৭,২০০৮ ও ২০০৯ সালে চট্টগ্রাম মোহামেডানে।

চট্টগ্রামের লিগে কাস্টমসের অধিনায়কও ছিলেন রিদন। চট্টগ্রাম মোহামেডানের পর ২০১০ ও ২০১১ সালে খেলেন ঢাকা মোহামেডানে। ২০১২ সালে ফরাশগঞ্জ হয়ে ২০১৩ থেকেই আছেন ফেনী সকারে। গত দুই বছর নেতৃত্ব দিচ্ছেন এই ক্লাবের। পাশাপাশি নোয়াখালীর সোনাইমুড়িতে গড়ে তুলেছেন একটা ফুটবল একাডেমি। কোচিংয়ে ‘সি’ লাইসেন্স করা স্বপনের সঙ্গে তরুণ ফুটবলারদের অনুশীলন করান রিদনও। একাডেমি নিয়ে তাঁর স্বপ্ন,‘ আমার একাডেমির ছাত্র লিংকন এখন খেলছে শেখ জামালে। প্রতিভাবান আরও অনেক তরুণ আছে এখানে। আমার বাড়ি লক্ষ্মীপুর হলেও নোয়াখালীতে থাকি বলে একাডেমিটা এখানে গড়েছি। তবে লক্ষ্মীপুরের অনেকেই অনুশীলন করে এখানে।’

প্রতিবেদক

প্রতিভা | ব্যক্তিত্ব আরও সংবাদ

সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মিয়ার জানাজা সম্পন্ন

লক্ষ্মীপুরের বাসিন্দা মোহাম্মদ নুরুল আমিন এখন কৃষি ব্যাংকের চেয়ারম্যান

জাতীয় সংসদের হুইপ হলেন আশরাফ উদ্দিন নিজান

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পৃথিবী জুড়ে স্মার্ট গ্রিড বানাচ্ছে লক্ষ্মীপুরের মার্কিন প্রবাসী জন সাখাওয়াতের কোম্পানী

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com