সব কিছু
লক্ষ্মীপুর মঙ্গলবার , ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ঢাকায় স্ত্রী-সন্তানসহ প্রবাসীকে হত্যা : মামলার অগ্রগতি, বিচারের দাবিতে মানববন্ধন

ঢাকায় স্ত্রী-সন্তানসহ প্রবাসীকে হত্যা : মামলার অগ্রগতি, বিচারের দাবিতে মানববন্ধন

ঢাকায় স্ত্রী-সন্তানসহ প্রবাসীকে হত্যা : মামলার অগ্রগতি, বিচারের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি: রাজধানীর মগবাজার এলাকায় ‘বিষ’ মেশানো খাবার খাইয়ে লক্ষ্মীপুরের প্রবাসী মনির হোসেনসহ (৪৫) তার অন্ত্বসত্তা স্ত্রী ও ছেলেকে হত্যার ঘটনায় জড়িত রফিকুল ইসলামের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের আথাকরা বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাজারেই এ মানববন্ধনের আয়োজন করে। এতে স্থানীয় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে মামলার তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনিভেস্টিগেশন (পিবিআই) ডিএমপির ঢাকা দক্ষিণের পরিদর্শক (ইন্সপেক্টর) কামরুজ্জামান শিকদার নিহত মনিরের গ্রামের বাড়ি রামগঞ্জের দেহলা গ্রামে পরিদর্শন করেন। এসময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

এসময় বক্তব্য রাখেন ভোলাকোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম মজুমদার, সাবেক সদস্য মো. বাচ্চু, নিহত মনিরের ভাই রুহুল আমিন, চাচাতো চাই জাকির হোসেন, ছেলে রাহাতুল ইসলাম বাপ্পী, রায়হান ইসলাম নিহান। 

মামলা ও পরিবার সূত্র জানায়, নিহত মনির রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের ছেরাজুল হক বেপারী বাড়ির আব্দুল মান্নানের ছেলে ও সৌদি প্রবাসী ছিলেন। ২০২৫ সালের ২৮ জুন প্রতিবন্ধি ছেলে নাঈম ইসলামকে (১৮) চিকিৎসার জন্য অন্ত্বসত্তা স্ত্রী স্বপ্না আক্তারকে (৩৬) সঙ্গে নিয়ে রাজধানীর আদ্বদীন হাসপাতালে যান। ডাক্তারের সিরিয়াল না পেয়ে রাতে মগবাজার সুইটস লিভ নামে একটি হোটেলে তারা রাত্রী যাপন করেন। সেখানেই খাবার খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরদিন আদ্ব দীন হাসপাতালে ভর্তি করা হলে সকালে স্বপ্না, এর কিছুক্ষণ পর নাঈম ও দুপুরের দিকে মনির মৃত্যুবরণ করেন। খাদ্যে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয় বলে তখন প্রাথমিকভাবে ধারণা করে চিকিৎসকরা। পরে ১ জুলাই নিহত মনিরের ভাই প্রবাসী নুরুল আমিন বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

অন্যদিকে এ মামলায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্ত হয়। রফিক নিহত মনিরের অর্থ-সম্পদ জব্দ করে রেখেছে বলে অভিযোগ রয়েছে। তিনি রামগঞ্জের দেহলা গ্রামের কালি হোসেনের ছেলে। মনির ও রফিক একই এলাকার বাসিন্দা ও সম্পর্কীয় ছিল।

নিহত মনিরের ভাই রুহুল আমিন বলেন, রফিক আমার ভাই, ভাবি ও ভাতিজাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি আমার ভাইয়ের অর্থ সম্পদ সব আত্মসাৎ করেছে। মামলায় গ্রেপ্তার পর জামিনে বের হয়ে এখন হুমকি দিচ্ছে। 

পুলিশ ব্যুরো অব ইনিভেস্টিগেশন (পিবিআই) ডিএমপির ঢাকা দক্ষিণের পরিদর্শক (ইন্সপেক্টর) কামরুজ্জামান শিকদার বলেন, মনির ও তার স্ত্রী-ছেলেকে হত্যার ঘটনায় রফিক নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হন। তদন্তের স্বার্থে আমরা তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছি। তদন্তের জন্য মনিরের গ্রামের বাড়িতে এসেছি। তদন্ত চলমান রয়েছে। আমরাও চাই মনির ও তার স্ত্রী-সন্তান নিহতের ঘটনায় জড়িতদের শাস্তি হোক। 

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

বিনামূল্যে ৩০০ তরুণ-তরুণীর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ 

বর্জ্য অপসারণে লক্ষ্মীপুর পৌরসভার নতুন উদ্যোগ

কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা আর ঔষধ পেলেন ১ হাজার রোগী

রামগঞ্জে ২ শতাধিক শিক্ষার্থীকে শিবিরের সিঙ্গেল ডিজিট সংবর্ধনা

চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত হলো সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

দক্ষিণ আফ্রিকায় ৬ লাখ রান্ড ও ফোন চুরি: রামগঞ্জের প্রবাসীর বিরুদ্ধে থানায় মামলা

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com