সব কিছু
লক্ষ্মীপুর রবিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
মাদকাসক্তের দেওয়া আগুনে পুড়ল ১১ বসতঘর, নিঃস্ব পরিবারগুলো

মাদকাসক্তের দেওয়া আগুনে পুড়ল ১১ বসতঘর, নিঃস্ব পরিবারগুলো

0
Share

মাদকাসক্তের দেওয়া আগুনে পুড়ল ১১ বসতঘর, নিঃস্ব পরিবারগুলো

লক্ষ্মীপুরের রায়পুরে মাদকাসক্ত এক ব্যক্তির দেওয়া আগুনে ১১টি বসতঘর পুড়ে গেছে। আজ রোববার ভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজারসংলগ্ন আশহক ব্যাপারি বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে।

আগুন দেওয়ার অভিযোগে মো. সোহেল (৪০) নামের ওই ব্যক্তিকে স্থানীয় লোকজন ধরে গণধোলাই দেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয় লোকজন জানান, ভোররাতে সোহেলের ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়। পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ায় মুহূর্তের মধ্যে তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ওই সময় বাড়ির সবাই ঘুমিয়ে ছিলেন। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরানোরও সুযোগ পাননি কেউ।

ক্ষতিগ্রস্ত ছিদ্দিক উল্যাহ গ্রামে কৃষি কাজ করে সংসার চালান। তার পুরো ঘর পুড়ে গেছে। তিনি বলেন, ‘বাড়ির সবাই তখন ঘুমিয়ে ছিল। আনুমানিক ভোর সাড়ে চারটার দিকে সোহেল পেট্রোল ছিটিয়ে ঘরে আগুন দেয়। পেট্রোল ছিটানোর কারণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আমার ঘরে থাকা সব মালামাল ও টাকা-পয়সা পুড়ে গেছে। এক মুঠো চাল, এমনকি একটি কাপড়ও ঘর থেকে বের করতে পারিনি। এই ঘটনা সব হারিয়ে পরিবার-পরিজন নিয়ে অসহায় হয়ে গেছি’

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনে ১১টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘরগুলোর আসবাবপত্র, কাপড়চোপড়, টাকা-পয়সাসহ প্রয়োজনীয় মালামালও পুড়ে গেছে।

সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম শাহজালাল কিসমত বলেন, ‘নেশাগ্রস্ত অবস্থায় মো. সোহেল পেট্রোল দিয়ে প্রথমে নিজের ঘরে আগুন লাগিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ১১টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন দেওয়ার পর সোহেলের পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে যান।’

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে বা স্বজনদের আশ্রয়ে রয়েছে।

রায়পুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ সৈয়দ আহমেদ বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিস এর রায়পুরের দুইটি ও লক্ষীপুরের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যাওয়া ঘর গুলো টিনের তৈরি ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে অধ কোটি টাকার ক্ষতি হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আগুনে বাড়ির ১১টি ঘর পুড়ে গেছে। সোহেলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডে জলাবদ্ধতা পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

রামগতি উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সম্পদ আর সম্মান এক সাথে চলে না -হুইপ নিজান 

জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান

ঢাকায় স্ত্রী-সন্তানসহ প্রবাসীকে হত্যা : মামলার অগ্রগতি, বিচারের দাবিতে মানববন্ধন

বিনামূল্যে ৩০০ তরুণ-তরুণীর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ 

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com