সব কিছু
লক্ষ্মীপুর , ,
রামগতিতে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে ১১ দিন যাবত নিখোঁজ ১৬ বছরের রহমান

রামগতিতে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে ১১ দিন যাবত নিখোঁজ ১৬ বছরের রহমান

রামগতিতে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে ১১ দিন যাবত নিখোঁজ ১৬ বছরের রহমান

নিজস্ব প্রতিনিধি:  লক্ষ্মীপুরের রামগতিতে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর আব্দুর রহমান (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার। নিখোঁজের ১০ দিন পর ২৪ সেপেটম্বর  রামগতি থানায় সাধারণ ডায়েরি (১১৪৬) করেছে পরিবার। 

নিখোঁজ আব্দুর রহমান রামগতি উপজেলার চর আফজল চৌধুরী বাজার এলাকার আলী মিয়া বাড়ি মাল বাড়ির  মো. সেলিম এর ছেলে এবং চর কলাকোপা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার দাহুম শ্রেণির ছাত্র।

পরিবারের সদস্য মোঃ তামজিদ লক্ষ্মীপুরটোয়েন্টিফোরকে জানায়, গত ১৪ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে আব্দুর রহমানকে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে পাঠানো হয়। এরপর দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজ নিতে শুরু করেন।

পরে মাদ্রাসা থেকে পরিবারের কাছে খবর পাঠানো হয়, আব্দুর রহমান নিয়মিত মাদ্রাসায় যাচ্ছে না। বিষয়টি জানতে পরিবারের সদস্যরা মাদ্রাসায় গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তখন তারা জানতে পারেন, আব্দুর রহমান ওই দিন মাদ্রাসায়ই আসেনি।

এরপর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে তার অবস্থান কোথায়, কার সঙ্গে আছে বা কীভাবে নিখোঁজ হয়েছে, এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পরিবারের কাছে নেই।

কেউ আব্দুর রহমানকে কোথাও দেখে থাকলে, তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে অথবা তার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে ০১৬০৪৯৮৯৮৩৭ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

প্রতিবেদক

নিখোঁজ আরও সংবাদ

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com