সব কিছু
লক্ষ্মীপুর , ,
লক্ষ্মীপুরে ৭৮ হাজার শিশুকে হাম-রুবেলার বিশেষ টিকাদান শুরু - Lakshmipur24

লক্ষ্মীপুরে ৭৮ হাজার শিশুকে হাম-রুবেলার বিশেষ টিকাদান শুরু

লক্ষ্মীপুরে ৭৮ হাজার শিশুকে  হাম-রুবেলার বিশেষ টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক:

দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যেই আবারও বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরে শুরু হয় হাম-রুবেলার বিশেষ টিকা ক্যাম্পেইন। এটি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

এই ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। পাশাপাশি নিয়মিত টিকাদানে যেসব শিশু বাদ পড়েছে, তাদেরও টিকার আওতায় আনা হচ্ছে। জেলায় টিকা দেওয়ার লক্ষ্য মাত্র নির্ধারণ করা হয় ৭৭৭৬০ জন শিশুকে।সদর হাসপাতালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন আরএমও ডা.অরুপ পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় স্থায়ী ৬টি ও অস্থায়ী ১৪৭৪টি কেন্দ্রে ৭৭৭৬০ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে।সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম জানান, ৯ থেকে ১৫ মাসে যে দুটি টিকা, আমরা যেটিকে এমআর ভ্যাকসিন বলি, অবশ্যই সেটা নিতে হবে। যথারীতি, সরকারের ইপিআই শিডিউল অনুযায়ী টিকা নেবে এবং অতিরিক্ত ডোজটিও নিয়ে রাখবে। মা-বাবাদের বলতে চাই, আপনারা আপনাদের বাচ্চাদের অবশ্যই টিকাদান কেন্দ্রে নিয়ে আসবেন এবং হাম-রুবেলার যে ভ্যাকসিনটা, অবশ্যই আপনারা সবাই দেবেন।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে রায়পুরে স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে ৫ জনকে কুপিয়ে জখম

নারীঘটিত অপকর্ম-সামাজিক অবক্ষয়ে জড়িত জামায়াত-শিবির: পানিসম্পদমন্ত্রী 

লক্ষ্মীপুরে সিএমএসএমই খাতের আর্থিক সেবা সম্প্রসারণে লিড ব্যাংকের সমন্বয় সভা

প্রবাসীর চলাচলের জমি দখলের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে, বন্টননামা করে অস্বীকার

লক্ষ্মীপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর গায়ে পেট্রোল ঢেলে আগুন: আসামি শাকিল গ্রেপ্তার

লক্ষ্মীপুরে মেঘনা নদীর নতুন চরে জাল ফেলার জায়গা দখল নিয়ে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com