সব কিছু
লক্ষ্মীপুর রবিবার , ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা আর ঔষধ পেলেন ১ হাজার রোগী

কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা আর ঔষধ পেলেন ১ হাজার রোগী

কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা আর ঔষধ পেলেন ১ হাজার রোগী

আবদুর রহমান বিশ্বাস | লক্ষ্মীপুরের কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়েছেন প্রায় এক হাজার রোগী। ক্যাম্পে অর্থোপেডিক, চক্ষু ও মেডিসিন বিভাগের নয়জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসা দেন। পাশাপাশি দরিদ্র রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়েছে।

শনিবার( ২৯ আগষ্ট) সকালে স্থানীয় সংসদ সদস্য ও সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের বাড়িতে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত উজ জামান। 

হেল্প হ্যান্ড ফাউন্ডেশনের আয়োজনে এবং স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে দেশের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজের নয়জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। দুপুর ১টা পর্যন্ত প্রায় এক হাজার রোগীকে চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। চিকিৎসাসেবার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধ এবং চক্ষু রোগীদের চশমা দেওয়া হয়।

হেল্প হ্যান্ডে ফাউন্ডেশনের সভাপতি আশরাফ উদ্দিন শাহিন জানান,

স্থানীয় সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও কমলনগরের মানুষের জন্য এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত রাখা হবে। ধারাবাহিক কার্যক্রমের আওতায় প্রায় পাঁচ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু এবং হেল্প হ্যান্ড ফাউন্ডেশনের সভাপতি আশরাফ উদ্দিন শাহিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কমলনগর থানার ওসি মোঃ  ফরিদুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি হোসনেয়ারা বাশার, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ । 

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগঞ্জে ২ শতাধিক শিক্ষার্থীকে শিবিরের সিঙ্গেল ডিজিট সংবর্ধনা

চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত হলো সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

দক্ষিণ আফ্রিকায় ৬ লাখ রান্ড ও ফোন চুরি: রামগঞ্জের প্রবাসীর বিরুদ্ধে থানায় মামলা

বাজুস লক্ষ্মীপুর জেলা নির্বাচনে সিনিয়র জয়েন্ট সেক্রেটারী প্রার্থী অজয় রায়, মনোনয়নপত্র সংগ্রহ

কুষ্টিয়ায় এমপি আমির হামজার ‘কটূক্তি ও হামলার’ প্রতিবাদে লক্ষ্মীপুরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

লক্ষ্মীপুরে স্কুল ছাত্রদের মাঝে ছাত্রদলের ক্রীড়া সামগ্রী বিতরণ

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com