সব কিছু
লক্ষ্মীপুর , ,
লক্ষ্মীপুর থেকে মস্কোর গ্লোবাল ডিজিটাল ফোরামে যাচ্ছেন প্রযুক্তি উদ্যোক্তা শামীম

লক্ষ্মীপুর থেকে মস্কোর গ্লোবাল ডিজিটাল ফোরামে যাচ্ছেন প্রযুক্তি উদ্যোক্তা শামীম

লক্ষ্মীপুর থেকে মস্কোর গ্লোবাল ডিজিটাল ফোরামে যাচ্ছেন প্রযুক্তি উদ্যোক্তা শামীম

লক্ষ্মীপুরের কমলনগর থেকে উঠে আসা তরুণ আইটি উদ্যোক্তা আমজাদ হোসাইন শামীম এবার বাংলাদেশের প্রতিনিধি হয়ে পাড়ি জমাচ্ছেন রাশিয়ার মস্কোতে। ৮ থেকে ১০ অক্টোবর ২০২৬ রাশিয়ার মস্কো শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বপ্রযুক্তির অন্যতম বড় আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম’। মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন লক্ষ্মীপুর জেলার কমলনগরের এই তরুণ উদ্যোক্তা।

ফোরামটি রাশিয়ার বৃহৎ প্রযুক্তি আয়োজন ‘ডিজিটাল সলিউশনস’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হবে। বৃহৎ এই প্রযুক্তি আয়োজনে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের উপস্থিত থাকার কথা রয়েছে।

আমজাদ হোসাইন শামীম একজন তরুণ আইটি উদ্যোক্তা এবং ‘ইউআই বার্ন লিমিটেড’ (UI Barn Limited)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)। কমলনগরের প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা শামীমের স্বপ্ন ছিল বৈশ্বিক পরিসরে প্রযুক্তি খাতে কাজ করা। মেধা, দক্ষতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন তিনি।

তার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান UI Barn (uibarn) ইতোমধ্যে বিশ্বের ১০৮টি দেশে বিভিন্ন কোম্পানিকে সফটওয়্যার ডেভেলপমেন্ট ও আইটি সাপোর্ট সেবা দিচ্ছে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রযুক্তি খাতের সক্ষমতাকে তুলে ধরার পাশাপাশি দেশীয় উদ্যোক্তাদের প্রযুক্তিগত উন্নয়ন ও ব্যবসা সম্প্রসারণেও কাজ করছেন তিনি।

বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অনলাইন ব্যবসাকে আরও সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যে শামীম নিয়ে এসেছেন ‘কারবার ই-কমার্স অটোমেশন’ নামে একটি ওয়েবসাইট সলিউশন। এর মাধ্যমে দেশীয় উদ্যোক্তাদের অনলাইন ব্যবসা পরিচালনা ও অটোমেশনে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রযুক্তি খাতে কাজের স্বীকৃতি হিসেবেই গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তার এই আন্তর্জাতিক অর্জনে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইয়ুথ ফাউন্ডেশন (BIYF)-এর পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়েছে।

কমলনগর থেকে মস্কো আমজাদ হোসাইন শামীমের এই যাত্রা শুধু একজন তরুণ উদ্যোক্তার ব্যক্তিগত অর্জন নয়; এটি প্রান্তিক অঞ্চল থেকে উঠে আসা তরুণদের বৈশ্বিক প্রযুক্তি অঙ্গনে নিজেদের জায়গা করে নেওয়ার সম্ভাবনারও একটি উদাহরণ।

গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তিবিদ ও উদ্যোক্তাদের সঙ্গে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি নিয়ে মতবিনিময়ের সুযোগ পাবেন শামীম। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রযুক্তি খাত ও তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনাকে তুলে ধরারও সুযোগ তৈরি হবে তার সামনে।

কমলনগরের মাটি থেকে শুরু করে আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে আমজাদ হোসাইন শামীমের এই পথচলা তাই স্থানীয় তরুণদের জন্যও হয়ে উঠতে পারে অনুপ্রেরণার একটি গল্পমেধা, একাগ্রতা ও পরিশ্রম থাকলে উপজেলা পর্যায় থেকেও বিশ্বমঞ্চে পৌঁছানো সম্ভব।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর থেকে মস্কোর গ্লোবাল ডিজিটাল ফোরামে যাচ্ছেন প্রযুক্তি উদ্যোক্তা শামীম

​লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের রুল

লক্ষ্মীপুরে ৭৮ হাজার শিশুকে হাম-রুবেলার বিশেষ টিকাদান শুরু

লক্ষ্মীপুরে রায়পুরে স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে ৫ জনকে কুপিয়ে জখম

নারীঘটিত অপকর্ম-সামাজিক অবক্ষয়ে জড়িত জামায়াত-শিবির: পানিসম্পদমন্ত্রী 

লক্ষ্মীপুরে সিএমএসএমই খাতের আর্থিক সেবা সম্প্রসারণে লিড ব্যাংকের সমন্বয় সভা

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com