সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রায়পুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রায়পুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরে পানিতে ডুবে হাফসা আক্তার (২) নামে এক শিশু মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে (১৪ এপ্রিল) উপজেলার ১০নং রায়পুর ইউনিয়নে সোলাখালী ব্রীজ সংলগ্ন আলোনীয়া গ্রামের নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত শিশু হাফসা একই গ্রামের রিক্সা চালক হুমায়ুন কবিরের মেয়ে।
রোববার সকালে শিশুর পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিনে বিকেলে পরিবারের সকলের অগোচরে পুকুরের ঘাটে যায় হাফসা। এ সময় পা পিচলে পড়ে পুকুরে ডুবে যায়। খোজাখুজির পর হাফসাকে পুকুরের নিচ থেকে উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার অরুপ পাল মৃত ঘোষনা করেন।

হুমায়ুন কবির বলেন, রায়পুর নতুন বাজার তিনদিন ব্যাপি বৈশাখী মেলায় যাওয়ার প্রস্তুতি নিয়ে ছিল আমার হাফসা। সারাদিন রিক্সা চালানোর পর বিকালে হাফসা ও তার স্ত্রীকে নিয়ে মেলায় যাওয়ার প্রস্তুতি নিয়ে ছিলাম। কিন্তু তা আর হল না। বছরের প্রথমেই আমার হাফসাকে আল্লাহ নিয়ে গেলেন বলেই কান্নায় ভেঙ্গে পড়েন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে আদালত থেকে ভুয়া আইনজীবী আটক

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

সন্ধ্যার পর অন্ধকারে আলেকজান্ডার মেঘনাপাড়; নিরাপত্তা ও পর্যটনে শঙ্কা

বশিকপুরে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com