সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

কমলনগর প্রতিনিধি | লক্ষ্মীপুরের কমলনগরে এক ইটভাটা শ্রমিককে নিজ বাড়ি থেকে ফোনে ডেকে  নিয়ে অপহরণের চেষ্টায় বাঁধা দেয়ায় ৪ নারীসহ ৫জনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাত ১১দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড চর পাগলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, চর পাগলা গ্রামের ইটভাটা শ্রমিক আবুল কালামের মেয়ে জেসমিন (২২), সুমি বেগম (২৬), রিনা বেগম (২৪), ছেলে আকবর হোসেন বাবুল(২০) ও স্ত্রী পিয়ারা বেগম(৫০)।

ভুক্তভোগী ইটভাটা শ্রমিক আবুল কালাম জানায়, তার ছেলে আকবর হোসেন বাবুল  রামগঞ্জের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে। অসুস্থ হয়ে গত ২-৩ দিন সে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাত ১১টার দিকে অপরিচিত কয়েকটি নাম্বার থেকে তার ফোনে কল আসে। একটি কল রিসিভ করায় তাকে স্থানীয় চর কাদিরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড হোসেনের দোকানে যেতে অনুরোধ করা হয। কলে সাড়া দিয়ে বাড়ির সামনে ওই দোকানে যেতেই তার ওপর হামলা করে উঠিয়ে নিয়ে যেতে চায় স্থানীয় করইতোলা বাজারের ইউছুপ ও বাশার। এসময় ছেলে চিৎকার দিলে আশপাশের লোকজনের সাথে আমার স্ত্রী ও মেয়েরা দ্রুত সেখানে গিয়ে বাঁধা দেয়ায় স্থানীয় খালেক, মালেক এবং জিহাদের নেতৃত্বে আমার ছেলে, আমার মেয়েদের ও স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দিয়ে পুলিশের সহায়তা চাই। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আহতদের কে কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

এবিষয়ে জানতে চাইলে কমলনগর থানা পুলিশের এসআই মোঃ শরীফ বলেন, ভুক্তভোগীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিষয়ে  আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com