সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর থেকে ২০ টন রড নিয়ে পালিয়ে যাওয়া একটি ট্রাক উদ্ধার করেছে লক্ষ্মীপুর জেলা পুলিশ। বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার  হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। 

তিনি বলেন, মঙ্গলবার সকালে আমজাদ হোসেন মিস্টার নামের লক্ষ্মীপুরের একজন বাসিন্দা অতিরিক্ত জেলা পুলিশ সুপার বরাবর একটি এসএমএস করে জানান যে, কমলনগরের তোরাবগঞ্জ বাজারের একজন ব্যবসায়ীর ২০টন রডসহ একটি ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। এবিষয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশের সহায়তা চান ঐ ব্যবসায়ী। 

এ বার্তা পাওয়ার পরপরই পুলিশ দেশের সব জায়গায় জরুরী বার্তা প্রেরণ করে। পরে প্রায় ২ ঘন্টা পর লক্ষ্মীপুর সদর উপজেলার হাসুন্দি এলাকা থেকে পালিয়ে যাওয়া ট্রাকটি পুলিশ উদ্ধার করতে সমর্থ হয়। এসময় রডসহ ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে পুলিশ ট্রাকটি থানায় নিয়ে আসে। 

পুলিশের সহায়তা চাওয়া আমজাদ হোসেন মিস্টার বলেন, লক্ষ্মীপুর জেলা পুলিশ যে এ দ্রুত কাজ করবে এটা আমরা বিশ্বাস করতেই পারছি না। এ ব্যতিক্রম উদ্ধার অভিযানের জন্য লক্ষ্মীপুর জেলা পুলিশ অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com