সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে কাভার্ডভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

রায়পুরে কাভার্ডভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

রায়পুরে কাভার্ডভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

লক্ষ্মীপুরের রায়পুরে মালবাহী কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহী মাছ ব্যবসায়ী (৪০) নিহত হয়েছে । শনিবার বিকেলে উপজেলার উত্তর চর আবাবিল ইউপি’র হায়দরগঞ্জ বাজারে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এ সময় গাড়ী রেখে পালিয়ে যাওয়ার সময় চালক শফিক হোসেন সর্দার ও হেলপার তানজিল মাঝিকে আটক করে ফাঁড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় লোকজন। নিহত রহমত উল্যা সেলিম রামগঞ্জ উপজেলার  লামচর ইউপি’র পুর্ব পানপারা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হায়দরগঞ্জ বাজারের চরপক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়’র পাশে অন্য গাড়ীকে যায়গা দিতে গিয়ে ভ্যানটি উল্টে ফসলের মাঠে পড়ে যায়। এ সময় মাছ ব্যাবসায়ী সেলিম সাইকেল দিয়ে যাওয়ার সময় নিহত হন। হায়দরগঞ্জ ফাড়ী থানার ইনচার্জ এসআই বেলায়েত হোসেন জানান, নির্মম ঘটনায় চালক ও হেলপারসহ গাড়ীর মালিককে আটক রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com