সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আব্দুর রহমান বিশ্বাস || নিজেস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আদনান আবির রাসেল (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত রাসেল কমলনগরের চর লরেন্স ইউনিয়নের ব্যবসায়ী আব্দুস সাত্তারের ছোট ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গ্রাম পুলিশ মো: দুলাল।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কমলনগর উপজেলার তোরাবগঞ্জ-মতিরহাট সড়কের বলিরপোল বাজারের পূর্ব পাশে এ দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, মতিরহাট থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা নসিমন গাড়ির সাথে ধাক্কা লাগে। মূহুর্তে মোটরসাইকেলে থাকা চালক রাসলে ছিটকে পড়ে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

তারেক রহমানের নিরাপদে প্রত্যাবর্তন কামনায় রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের প্রতিবেদক আবদুর রহমানের বাবা আর বেঁচে নেই

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com