সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

নিজস্ব প্রতিনিধি:  লক্ষ্মীপুরের কমলনগরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে কমলনগর প্রেসক্লাব। বুধবার (১১ মার্চ) হাজিরহাট হামেদিয়া  কামিল মাদরাসা হলরুমে এ আয়োজনে সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু। 

ইফতারের পূর্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজেরে সঞ্চালনায় এ অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখেন। 

বক্তাগণ বলেন, কমলনগরের সাংবাদিকদের ভূমিকার কারণে সামাজিক নানা অসঙ্গতি ফুটে উঠছে। তবে কমলনগরের ‍উন্নয়নের জন্য এবং দূর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের আরো বেশি ভূমিকা চান বক্তারা। সরকারের বিভিন্ন প্রকল্পে অনিয়মরোধে সাংবাদিকদের কঠোর ভূমিকা প্রত্যাশা করেন বক্তারা। 

অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  বাংলাদেশ জামায়াত ইসলামীর লক্ষ্মীপুর জেলা সেক্রেটারী এআর হাফিজ উল্লাহ, হাজিরহাট কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, কমলনগর কলেজের অধ্যক্ষ আরিফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার হোসেন,  উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল খায়ের, চর  ফলকন ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল অদুদ হাওলাদার, লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবি ফখরুল ইসলাম, কমলনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান এবং সাংবাদিক আমজাদ হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেনী পেশার দুইশতাধিক বিশিষ্টজন উপস্থিত ছিলেন। 

ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী।

কমলনগর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে  উপজেলা প্রশাসনের অভিযান

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com