সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

লক্ষ্মীপুরে জহির খাঁন (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা বাবু নামের আরেক আরোহী গুরুতর আহত হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গর্তে পড়ে এ ঘটনা ঘটে। নিহত জহির লক্ষ্মীপুর পৌর শহরের রাজিবপুর গ্রামের বাসিন্দা হেলাল খাঁনের ছেলে। নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। অপর আহতকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহতের স্বজনরা জানায়, মোটরসাইকেলযোগে জহির ও বাবু স্থানীয় বশিকপুর এলাকা থেকে রাজিবপুর আসছিলেন। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় ভাই ভাই হাসপাতালে ভর্তি করে। চালক জহির খাঁনের অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজনকে হাসপাতালে আনা হয়েছে। কিন্তু ধারনা করা হচ্ছে পথিমধ্যেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com