সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগঞ্জ | অগ্নিকান্ডে ১৫ ঘর পুড়ে ছাঁই উপজেলা প্রশাসনের সহায়তা

রামগঞ্জ | অগ্নিকান্ডে ১৫ ঘর পুড়ে ছাঁই উপজেলা প্রশাসনের সহায়তা

রামগঞ্জ | অগ্নিকান্ডে ১৫ ঘর পুড়ে ছাঁই উপজেলা প্রশাসনের সহায়তা

লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নে অগ্নিকান্ডে ১৫টি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। রোববার রাতে ডুমুরিয়া গ্রামের মসজিদ বাড়ীতে এঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে সোমবার দুপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারের মাঝে শুকনো খাবার (চাল,ডাল, তেল,লবণ, চিড়া, চিনি, নুডুলস), নগদ ছয় হাজার টাকা এবং কম্বল বিতরণ করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। এই সময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, স্থানীয় চেয়ারম্যান মুজিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী জুয়েল রানা, লক্ষ্মীপুর-১ আসন (রামগঞ্জ) সংসদ সদস্য প্রতিনিধি বেলাল হোসেন।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ওই বাড়ীর রাবেয়া বেগম, শামসুল আলমসহ কয়েকজন জানায়, বিদ্যুতের পিলার থেকে ১৪টি ঘরে সংযোগ নেয়া হয়। ওই পিলারের যেকোন সংযোগ থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। মুহুর্তের মধ্যে আগুন বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। এতে তাদের বাড়ীর ১৫টি বসতঘরের সম্পুর্ণ মালামালসহ পুড়ে ছাঁই হয়ে যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারমান মজিবুল হক মজিব জানায়, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়া হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। কিন্তু বিদ্যুতের আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণ আনতে সময় লেগেছে। তবে এব্যাপারে ফায়ার সার্ভিসের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com