সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে সড়ক দূর্ঘটনায় ৮ম শ্রেণির ছাত্র নিহত

কমলনগরে সড়ক দূর্ঘটনায় ৮ম শ্রেণির ছাত্র নিহত

কমলনগরে সড়ক দূর্ঘটনায় ৮ম শ্রেণির ছাত্র নিহত

কমলনগরের চর লরেঞ্চ ইউনিয়নে সড়ক দূর্ঘটনায় এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের হাজি রোডে (লরেঞ্চ-সাহেবের হাট সড়কে) রাস্তার খোকন চেয়ারম্যান ব্রিক ফিল্ড সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, মাদরাসা ছাত্র মাহমুদের হাসান শুভ (১৩) স্থানীয় চর লরেঞ্চ বাজার থেকে সাইকেল যোগে বাড়ির ফেরার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় সে গুরুতর জখম হয়ে লুটিয়ে পড়লে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ছেলেটিকে মৃত ঘোষনা করেন।

নিহত শুভ চর লরেঞ্চ গ্রামের আমিন উল্লাহ চেয়ারম্যান বাড়ির আবদুস সহিদের ছেলে।ও স্থানীয় চর জগবন্ধু আলিম মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র। উল্লেখ্য, ঘটনার পর ট্রাক্টরের মালিক মোঃ নাসির উদ্দীনকে মোবাইলে পাওয়া যায় নি। এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, সড়ক দূর্ঘটনার খবর পেয়েছি।যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com