সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ট্রাকের নীচে পড়ে মোটরসাইকেল আরোহী এক ছাত্রের মৃত্যু হয়েছে

লক্ষ্মীপুরে ট্রাকের নীচে পড়ে মোটরসাইকেল আরোহী এক ছাত্রের মৃত্যু হয়েছে

লক্ষ্মীপুরে ট্রাকের নীচে পড়ে মোটরসাইকেল আরোহী এক ছাত্রের মৃত্যু হয়েছে

লক্ষ্মীপুরের সদরে ট্রাকের নীচে চাপা পড়ে প্রান্ত (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের বিসিক শিল্প নগরী সংলগ্ন জেলা মৎস্য অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রান্ত বিসিক এলাকার খলিফা বাড়ির আবুল খায়েরের পুত্র। সে লক্ষ্মীপুর সরকারি সামাদ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রান্ত লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের পূর্ব দিক থেকে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। ঘটনাস্থলে আসলে একটি যাত্রীবাহী বাসকে ক্রস করতে গেলে বাসের ধাক্কায় সে সড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক তার উপর দিয়ে উঠে গেলে সে ঘটনাস্থলেই মারা যায়। রাত সাড়ে ৯টার দিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com