সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রায়পুরে যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রায়পুরে যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রায়পুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে একটি যাত্রীবাহী বাস চাপায় মো. আবদুর রহিম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে তার ভাতিজি সুমি গুরুতর আহত হয়। তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (৭ মার্চ) সকাল ১০ টার দিকে লক্ষ্মীপুর-রায়পুর মহাসড়কের বাসাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম উপজেলার চর মোহনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাবুরহাট এলাকার মালের বাড়ির অলি হায়দার মালের পুত্র। তার ভাতিজি স্থানীয় কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়রা জানায়, আবদুর রহিম তার বড় ভাইয়ের মেয়ে সুমি আক্তারকে নিয়ে মোটরসাইকেল যোগে বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। পথমধ্যে শতাব্দি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবদুর রহিমের মৃত্যু হয়। এ সময় আহত ভাতিজিকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল আলী বলেন, আমি ঘটনাস্থলে আছি। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com