সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান চাপায় ছাত্রী নিহত

রায়পুরে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান চাপায় ছাত্রী নিহত

রায়পুরে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান চাপায় ছাত্রী নিহত

লক্ষ্মীপুরের রায়পুরে মাদরাসা থেকে বাড়ি ফেরার সময় কাভার্ড ভ্যান চাকায় পিষ্ট হয়ে আয়েশা আক্তার নাসিফা (৮) নামে এক ছাত্রী মারা গেছে। মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মাইলের মাথা এলাকায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা দালাল বাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মহাদেবপুর গ্রামের আবুল খায়েরের মেয়ে ও মহাদেবপুর এনা‌য়ে‌তিয়া দাখিল মাদরাসার ৩য় শ্রেনীর ছাত্রী।

স্থানীয় সূত্র জানায়, আয়েশা সকালে মাদরাসায় যায়। দুপুরে ছুটির পর বাড়ি ফেরার সময় সড়ক পার হতে গেলে দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আয়েশা মারা যায়। বিক্ষুব্ধরা ক্যাভার্ড ভ্যানটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মৃদুল কান্তি কুরী বলেন, কাভার্ড ভ্যান আমাদের হেফাজতে রয়েছে। চালক পালিয়ে গেছে। তাকে আটক করা সম্ভব হয়নি। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com