সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে মোটরসাইকেল চাপায় প্রধান শিক্ষকের মৃত্যু

কমলনগরে মোটরসাইকেল চাপায় প্রধান শিক্ষকের মৃত্যু

কমলনগরে মোটরসাইকেল চাপায় প্রধান শিক্ষকের মৃত্যু

লক্ষ্মীপুরের কমলনগরে মোটরসাইকেল চাপায় কামাল হোসেন নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে আহতাবস্থায় ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে হাজিরহাট মিল্লাত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এ ঘটনায় মোটর সাইকেল আরোহী আসিফকে মূমুর্ষাবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের কবরস্থান এলাকায় রাস্তা পারাপারের সময় বিপরীত দিক আসা দ্রুতগতির মোটরসাইকেল সাবেক প্রধান শিক্ষক কামাল হোসেনকে চাপা দেয়। এতে কামাল হোসেন ও মোটরসাইকেল আরোহী আসিফ মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে দু’জনকে উন্নত চিকিৎসার ঢাকায় প্রেরণ করে। পরে পথিমধ্যে কামাল হোসেনের মৃত্যু হয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চত করেছেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com