সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত

রামগতিতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত

রামগতিতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত

লক্ষ্মীপুরের রামগতিতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইক চালক ও এক আরোহীসহ দু’জন নিহত হয়েছে। রোববার (৩০ মে) রাতে উপজেলার চরগাজী ইউনিয়নের করলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  এ ঘটনায় মোটরসাইকেলের আরও এক আরোহী গুরুতর আহত হয়ে এখন নোয়াখালী হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রামগতি থেকে ছেড়ে আসা ইলিশ মাছ ভর্তি একটি পিকআপভ্যান ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এ সময় দুই আরোহীকে নিয়ে আসা রাইড একটি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাইক চালক রায়হান ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অপর দুই যাত্রী আহত হন। এদের হাসপাতালে নেয়ার পথে বাবুল মাঝি নামের আরও একজন মারা যান বলে জানা গেছে।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগির জানান, সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com