সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাকছুদুর রহমান (৪০) নামে লক্ষ্মীপুরের এক যুবকের মৃত্যু হয়েছে।  সৌদি আরব সময় রোববার (১৯ জুন) সকালে ট্যাক্সিতে করে কাজে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মাকছুদের বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের লুধুয়া এলাকায়। তবে নদী ভাঙনের শিকার হয়ে বসতভিটা হারিয়ে তার পরিবারের সদস্যরা কমলনগর ও নোয়াখালী সদর উপজেলার সীমান্তবর্তী আন্ডারচর এলাকায় বসবাস শুরু করেছেন।

তার বাবার নাম সামছুদ্দিন। দেশে থাকাবস্থায় তিনি মাছ বিক্রি করতেন। প্রায় ৭ মাস আগে শ্রমিকের ভিসায় সাড়ে ৬ লাখ টাকা খরচ করে সৌদি আরবে যান মাকছুদ। বাড়িতে তার বাবা-মা এবং স্ত্রীসহ চার মেয়ে ও দুই শিশুপুত্র রয়েছে।

সোমবার (২০ জুন) সন্ধ্যায় মাকছুদের মামা মো. সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধারদেনা করে সে সৌদি আরবে পাড়ি জমায়। তাদের পারিবারিক অবস্থা একেবারেই দুর্দশাগ্রস্ত।

সৌদি আরবে থাকা মাকছুদের সহকর্মীদের বরাত দিয়ে তিনি বলেন, মাকছুদ তার সহকর্মীদের সঙ্গে রোববার সকালে ট্যাক্সিক্যাবে করে কাজে যাচ্ছিল। সৌদি আরবের নাজরান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাকছুদের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা আরও দুইজন একই দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানান পরিবারের সদস্যরা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com