সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে দাঁড়ানো পিকআপের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

লক্ষ্মীপুরে দাঁড়ানো পিকআপের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

লক্ষ্মীপুরে দাঁড়ানো পিকআপের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

লক্ষ্মীপুরে দাঁড়ানো পিকআপের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সৌরভ হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন এনাম হোসেন নামের আরও একজন। আজ শনিবার ভোরে লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কের সরকারি মহিলা কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।নিহত সৌরভ হোসেন রামগতি উপজেলার সবুজ গ্রামের আবু তাহেরের ছেলে।

এদিকে গুরুতর আহত এনাম হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজন বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, সদর উপজেলার মজু চৌধুরীর হাট থেকে ভোরে রামগতির সবুজ গ্রামের দিকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন সৌরভ হোসেন ও এনাম হোসেন। মোটরসাইকেলটি সরকারি মহিলা কলেজের সামনে পৌঁছালে রাস্তায় দাঁড়িয়ে থাকা পিকআপের সঙ্গে ধাক্কা লেগে সৌরভ হোসেন ও এনাম হোসেন গুরুতর আহত হন। পরে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর সৌরভ হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর গুরুতর আহত এনাম হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত সৌরভ হোসেনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে আর আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com