সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
মোটরসাইকেল দুর্ঘটনায় লক্ষ্মীপুরে যুবক নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় লক্ষ্মীপুরে যুবক নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় লক্ষ্মীপুরে যুবক নিহত

মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বন্ধন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের জেলা কারাগার সংলগ্ন বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসার জন্য রাতে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বন্ধন লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মুক্তিগঞ্জ এলাকার প্রবাসী শ্যামলের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেল ৫ টার দিকে বন্ধন তার এক বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় একটি সিএনজি অটোরিকশা তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বন্ধন গুরুতর আহত হয় এবং তার বন্ধু কিছুটা আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৯ টার দিকে ঢাকা নেওয়ার পথে বন্ধনের মৃত্যু হয়।

বেলাল হোসেন নামে বন্ধনের আত্মীয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ২০ দিন আগে বন্ধন বিয়ে করে। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com