সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ২জন

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ২জন

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ২জন

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবুল হোসেন (৪৮) ও ফাহাদ হোসেন (২১) নামে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার শিশু পরিবারের (বালক) সামনে ও রামগঞ্জ উপজেলা শহরের বাস টার্মিনাল এলাকায় পৃথক দুর্ঘটনায় তারা মারা যান।

নিহত বাবুল লক্ষ্মীপুর উত্তর তেমুহনী এলাকার রাজিবপুর হোটেলের বাবুর্চি ও রাজিবপুর এলাকার আবদুস সাত্তারের ছেলে। অপর নিহত ফাহাদ রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের আথাকরা গ্রামের প্রবাসী গোলাম সিদ্দিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাবুল বাবুর্চি সকাল সাড়ে ১০টার দিকে রেস্টুরেন্ট থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। সাহাপুর এলাকার শিশু পরিবার কার্যালয়ের সামনে পৌঁছালে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। বাবুলকে উদ্ধার করে সদর হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাবুল নামে ওই রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এদিকে, বেলা ১১টার দিকে রামগঞ্জ উপজেলা শহর থেকে মোটরসাইকেল চালিয়ে ফাহাদ বাড়ি যাচ্ছিলেন। এসময় রামগঞ্জ বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ফাহাদ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় সিএনজিচালক পালিয়ে যান।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com