সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ধানক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরে ধানক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরে ধানক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে বজ্রপাতে মো. হানিফ (৫০) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বেলাল নামে আরও এক কৃষি শ্রমিক আহত হয়েছে। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃত হানিফ জেলার কমলনগর উপজেলার কালকিনি এলাকার আবদুল মান্নানের ছেলে।

নদী ভাঙনের কবলে পড়ে পাশ্ববর্তী মতির হাট বাজারে অস্থায়ীভাবে বসবসা করতেন তিনি। কমলনগরের কালকিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান লিটন মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, হানিফ কৃষি ক্ষেতে কাজ করে। মঙ্গলবার হানিফ এবং বেলাল জেলার সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধারমানিক গ্রামের একটি আমন ক্ষেত নিড়ানীর কাজ করতে যান। বিকেলে বজ্রপাতে ক্ষেতেই তার মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা আরেক কৃষি শ্রমিক বেলাল আহত হয়েছে। সে হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, বজ্রপাতে একজন মারা গেছেন এবং একজন আহত হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com