সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে অগ্নিকান্ডে স্বর্ণের দোকানসহ ১১ দোকান পুড়ে ছাই

রায়পুরে অগ্নিকান্ডে স্বর্ণের দোকানসহ ১১ দোকান পুড়ে ছাই

রায়পুরে অগ্নিকান্ডে স্বর্ণের দোকানসহ ১১ দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুরের রায়পুরে অগ্নিকান্ডে তিনটি স্বর্ণের দোকানসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছেন বলে দাবি করেন ব্যবসায়ীরা।  তবে এই ঘটনায় কোন হতাহত হয়নি কেউ । শনিবার মধ্যরাত ২টার দিকে সোনাপুর ইউপির রাখালিয়া বাজারের মাছ বাজারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করেন ফায়ার সার্ভিস কর্মীরা।  খবর পেয়ে রায়পুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
সকালে ইউএনও অনজন দাশ, জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ মারুফ বিন জাকারিয়া, ওসি শিপন বড়ুয়া ইউপি চেয়ারম্যান এডঃ ইউসুফ জালাল কিসমত ঘটনাস্থল পরিদর্শন করেন।।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান (দোকান)  বন্ধ করে শুক্রবার রাতে বাড়ীতে চলে যান। গভীর রাতে বিদ্যুৎতের শট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বাজারের মাছ বাজার ও আশেপাশের শাহ আলম, হারাধন মজুমদার, বিকাশ চন্দ্রদাস, গোপাল চন্দ্র, শাহাবুদ্দিন, বেল্লাল হোসেন, দীপক চন্দ্র শীল, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ খোকন ও জয়নাল সহ ১১টি দোকান পুঁড়ে যায় (৩টি স্বর্ণ, ৩টি ওষুধ ও ৩টি মুদি, ২টি কনফেকশনারি দোকান)। এসময় ব্যবসায়ীরা মালামাল উদ্ধার করতে পারেননি। 
রাখালিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন চৌধুরী বলেন, ১১টি আগুনে পুঁড়ে যাওয়ায় ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। রায়পুুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দায়িত্বরত রায়পুর ফায়ার স্টেশন কর্মকর্তা মোঃ ওহাব মিয়া বলেন, বিদ্যূৎ এর শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত প্রাথমিক ধারনা হচ্ছে। কি পরিমান ক্ষতি হয়েছে তা পরে জানান হবে।। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্থদের  সঙ্গে কথা বলেছি।  ক্ষতিগ্রস্থদের তালিকা নেয়া হয় এবং তাদের সার্বিক সহযোগিতা করা হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com