সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রংমিস্ত্রির মৃত্যু

রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রংমিস্ত্রির মৃত্যু

রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রংমিস্ত্রির মৃত্যু

 
রায়পুর  প্রতিনিধি: লক্ষ্মীপুর রায়পুরে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রানা (২২) নামের এক রংমিস্ত্রি মারা গেছেন। পৌর শহরের খেজুরতলা এলাকায়  সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রানা শহরের মধুপুর গ্রামের মোহাম্মদ বাহার মিয়া ছেলে। চলতি মাসের সে পারিবারিক ভাবে বিয়ে করেন। 
স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে ওই এলাকার সৌদি প্রবাসী শাহেদ আলমের বাড়িতে রং করার কাজে আসেন রানা। বাড়ীতে ঢোকার পর দ্বিতীয় তলার বারান্দার লোহার দরজা খুলতে গিয়ে তিনি ঝোলানো বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয় কাউন্সিলর জাকির হোসেন নোমান  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় ব্যবসায়ীরা ওই রংমিস্ত্রিকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে পাঠান। ততক্ষণে রানা মারা যান।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com