সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই বাড়ির ৪টি ঘর পুড়ে ছাই; অগ্নিদগ্ধ প্রতিবন্ধী যুবক

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই বাড়ির ৪টি ঘর পুড়ে ছাই; অগ্নিদগ্ধ প্রতিবন্ধী যুবক

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই বাড়ির ৪টি ঘর পুড়ে ছাই; অগ্নিদগ্ধ প্রতিবন্ধী যুবক

নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর 
লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই বাড়ির দুটি বসত ঘর ও দুটি রান্না ঘর পুড়ে গেছে। এসময় আগুনে রনি আচার্য নামে এক প্রতিবন্ধী যুবক দগ্ধ হয়েছে। তার শরীরের ৭০-৮০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের পূর্ব কল্যাণপুর জনতা কলেজ সংলগ্ন ঠাকুর বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, ওই বাড়ির দ্রিজেন্দনাল আচার্যের রান্না ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পার্শ্ববর্তী দুলাল আচার্য, পুরবী রানী পাল, সুরেশ চন্দ্র পালের ঘর পুড়ে যায়। এসময় দুলাল আচার্যের ঘরে থাকা প্রতিবন্ধী ছেলে রনি আচার্য বের করতে দেরি হওয়া সে অগ্নিদগ্ধ হয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর পরে নোয়াখালী হয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠায়।

লক্ষ্মীপুর সদর উপজেলার দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানায়, সোমবার সন্ধ্যার সাথে সাথে রান্না ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুটি বসত ঘর ও দুটি রান্নাঘর পুরো পুড়ে যায় এবং একজন প্রতিবন্ধী যুবক আহত হন।

লক্ষ্মীপুর ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, দেড়ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। চারটি ঘর পুড়ে গেছে। এরমধ্যে দুটি বসতঘর ও দুটি রান্নাঘর। প্রাথমিকভাবে ১২ লাখ টাকার ক্ষতি নিরূপণ করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com