সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় লক্ষ্মীপুরে কিশোরীর আত্মহত্যা

প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় লক্ষ্মীপুরে কিশোরীর আত্মহত্যা

প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় লক্ষ্মীপুরে কিশোরীর আত্মহত্যা

হাসিবুর রশীদ, লক্ষ্মীপুর | লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নে প্রেমঘটিত কারণে মাইশা (১৫) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে নিজ বাড়ির রান্নাঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

 
নিহত মাইশা ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দারা বাড়ির বাবুল মিয়ার মেয়ে এবং চৌপল্লী কে ডি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
 
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে একই এলাকার রিতু নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে মাইশা। একদিন তারা বাড়ি থেকে বের হয়ে ঘুরতে যায় এবং সারাদিন নিখোঁজ থাকে। সন্ধ্যায় মেয়েকে না পেয়ে মাইশার মা দত্তপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে রাতে মাইশা বাড়ি ফিরে আসে।
 
পরিবারের জিজ্ঞাসাবাদে মাইশা জানায়, সে সারাদিন রিতুর সঙ্গে ঘুরেছে। তবে রিতু বিষয়টি অস্বীকার করে। এরপর থেকে মাইশার মা তাকে বাইরে যেতে দেননি। গত ১০ দিন ধরে সে বাড়ির ভেতরেই ছিল। এ সময় মেয়েটি প্রায়ই কান্নাকাটি করত এবং মানসিকভাবে ভেঙে পড়েছিল বলে জানান স্থানীয়রা।
 
মঙ্গলবার দুপুরে মায়ের সঙ্গে খাবার খাওয়ার পর মাইশা রান্নাঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
 
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রেমঘটিত মানসিক চাপ থেকে ঘটনাটি ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
 
স্থানীয়রা জানান, মাইশা শান্ত ও ভদ্র স্বভাবের মেয়ে ছিল। তবে প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com